News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১৪, ২২ মার্চ ২০২৬
আপডেট: ০৯:২৬, ২২ মার্চ ২০২৬

চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ছবি: সংগৃহীত

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায় ১২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ট্রেনটি ঘটনাস্থলেই আটকে রয়েছে। ফলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ডাকা হয়েছে।

তিনি বলেন, “রিলিফ ট্রেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছাবে এবং উদ্ধারকাজ সম্পন্ন করা হবে বলে আশা করছি।”

তিনি আরও জানান, ঈদের দিন মূলত এই মেইল ট্রেনটিই চলাচল করে। ঈদের পরদিন থেকে সব ট্রেন স্বাভাবিক শিডিউল অনুযায়ী চলাচল করে। যেহেতু ঈদের দিন রাতেই দুর্ঘটনা ঘটেছে, তাই এখনো বড় ধরনের শিডিউল বিপর্যয় দেখা দেয়নি।

আরও পড়ুন: কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় নিহত ১২

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনগুলো কুমিল্লায় পৌঁছাতে কিছুটা সময় লাগবে। এর মধ্যে দুর্ঘটনাকবলিত ট্রেনটি সরিয়ে ফেলা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়