ঈদে মুক্তির পথে শাকিব খানের ‘প্রিন্স’সহ পাঁচ সিনেমা
ছবি: সংগৃহীত
আসন্ন ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির দৌড়ে থাকা বহুল প্রতীক্ষিত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ ছাড়পত্র পেয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সিনেমাটিকে সর্বসাধারণের জন্য প্রদর্শনের অনুমতি দিয়েছে।
মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমাটি সেন্সর বোর্ডের সবুজ সংকেত পাওয়ার পর এখন মুক্তির চূড়ান্ত প্রস্তুতির দিকে এগোচ্ছে।
পরিচালক আবু হায়াত মাহমুদের নির্মাণে সিনেমাটির স্থিতিকাল ২ ঘণ্টা ২৯ মিনিট। প্রযোজনা করেছেন শিরিন সুলতানা।
সোমবার (১৬ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সার্টিফিকেট প্রকাশ করে উচ্ছ্বাস প্রকাশ করেন নির্মাতা। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ীসহ আরও অনেকে।
এদিকে ‘প্রিন্স’ ছাড়াও মুক্তির তালিকায় থাকা আরও চারটি সিনেমা ছাড়পত্র পেয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মো. মঈনউদ্দীন সোমবার বিষয়টি নিশ্চিত করেন। সিনেমাগুলো হলো- ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘প্রেশার কুকার’।
আরও পড়ুন: অস্কারের ৯৮তম আসরে পুরস্কার পেলেন যারা
চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, সেন্সর সার্টিফিকেশন পাওয়ার মাধ্যমে সিনেমাগুলো প্রেক্ষাগৃহে মুক্তির পথে আরও এক ধাপ এগিয়ে গেল।
নিউজবাংলাদেশ.কম/এসবি








