অস্কারের ৯৮তম আসরে পুরস্কার পেলেন যারা
ছবি: সংগৃহীত
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৮তম আসর জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে।
স্থানীয় সময় রনিবার(১৫ মার্চ) রাতে বসে বিশ্ব তারকাদের বহুল প্রতীক্ষিত এই আয়োজন।
এ বছরের আসরে বিভিন্ন শাখায় সেরা শিল্পী, নির্মাতা ও চলচ্চিত্রের নাম ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন জনপ্রিয় কমেডিয়ান ও টেলিভিশন ব্যক্তিত্ব কোনান ও’ব্রায়েন। তিনি একে একে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
চলচ্চিত্র অঙ্গনের তারকা, নির্মাতা ও অতিথিদের উপস্থিতিতে জমকালো পরিবেশে শুরু হয় অস্কারের এই আয়োজন। লাল গালিচায় বিশ্বজুড়ে খ্যাতিমান অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। বিশ্বের কোটি দর্শক টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি উপভোগ করেন এই অনুষ্ঠান।
এবারের অস্কারের উল্লেখযোগ্য বিভাগে বিজয়ীদের তালিকা নিচে দেওয়া হলো—
সেরা অভিনেতা: মাইকেল বি জর্ডান (সিনার্স)
সেরা অভিনেত্রী: জেসি বাকলি
সেরা পার্শ্ব অভিনেতা: শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যামি ম্যাডিগান (ওয়েপনস)
সেরা পরিচালক: পল টমাস অ্যান্ডারসন
সেরা চলচ্চিত্র: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা মৌলিক চিত্রনাট্য: সিনার্স
সেরা রূপান্তরিত চিত্রনাট্য: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: কেপপ ডেমন হান্টার্স
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র: দ্য গার্ল হু ক্রাইড পার্লস
সেরা কস্টিউম ডিজাইন: ফ্রাঙ্কেনস্টাইন
সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং: ফ্রাঙ্কেনস্টাইন
সেরা প্রোডাকশন ডিজাইন: ফ্রাঙ্কেনস্টাইন
সেরা সম্পাদনা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ
সেরা মৌলিক গান: গোল্ডেন (কেপপ ডেমন হান্টার্স)
আরও পড়ুন: আসছে ককটেল টু, শাহিদের পারিশ্রমিক ৩৫ কোটি রুপি
সেরা মৌলিক সংগীত: সিনার্স
সেরা সাউন্ড: এফ১
সেরা প্রামাণ্যচিত্র: মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন
সেরা আন্তর্জাতিক ফিচার চলচ্চিত্র: সেন্টিমেন্টাল ভ্যালু
সেরা সিনেমাটোগ্রাফি: সিনার্স।
নিউজবাংলাদেশ.কম/এসবি








