News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪০, ১৫ মার্চ ২০২৬
আপডেট: ১৭:২৭, ১৫ মার্চ ২০২৬

আসছে ককটেল টু, শাহিদের পারিশ্রমিক ৩৫ কোটি রুপি

আসছে ককটেল টু, শাহিদের পারিশ্রমিক ৩৫ কোটি রুপি

শাহিদ কাপুর। ছবি: সংগৃহীত

বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ককটেল টু’-এর প্রথম ঝলক প্রকাশের পর থেকেই শুরু হয়েছে আলোচনা। সিনেমাটিতে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যাননকে। তবে ভক্তদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই তিন তারকার পারিশ্রমিক কত।

বলিউড সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, সিনেমাটিতে অভিনয়ের জন্য দুই নায়িকার তুলনায় অনেক বেশি পারিশ্রমিক নিয়েছেন শাহিদ কাপুর। এই প্রজেক্টের জন্য তাকে দেওয়া হয়েছে প্রায় ৩৫ কোটি রুপি (প্রায় ৪৯ কোটি টাকা)। মূলত ‘কবীর সিং’ সিনেমার সাফল্যের পর তার পারিশ্রমিক উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

অন্যদিকে দুই অভিনেত্রী কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানার পারিশ্রমিক প্রায় সমান। জানা গেছে, তারা দুজনেই প্রায় ১৫ কোটি রুপি (প্রায় ২১ কোটি টাকা) করে পারিশ্রমিক নিয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর কৃতির পারিশ্রমিক যেমন বেড়েছে, তেমনি  ‘পুষ্পা’ সিনেমার সাফল্যের সুবাদে রাশমিকাও এখন বড় অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন।

তবে পারিশ্রমিকে বড় ব্যবধান থাকলেও সিনেমার মূল গল্পে তিন তারকারই সমান গুরুত্ব রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: ‘ঈদ আনন্দ’ উপস্থাপনায় মুকিত জাকারিয়া ও নাবিলা ইসলাম

বলিউডে নায়ক-নায়িকাদের পারিশ্রমিক বৈষম্য নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। অতীতে মাধুরী দীক্ষিতের মতো অভিনেত্রীরা বড় নায়কদের চেয়ে বেশি পারিশ্রমিক পাওয়ার নজির গড়েছিলেন। তবে সমসাময়িক সময়ে অধিকাংশ ক্ষেত্রেই নায়কেরাই পারিশ্রমিকের দিক থেকে এগিয়ে থাকেন। ‘ককটেল টু’-এর ক্ষেত্রেও তারই প্রতিফলন দেখা গেছে। শাহিদ কাপুর যেখানে পেয়েছেন ৩৫ কোটি রুপি, সেখানে দুই নায়িকা মিলিয়ে পেয়েছেন মোট ৩০ কোটি রুপি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়