ঈদে আসছে সোহাগ-শহীদ জুটির ৫ গান
সোহাগ ওয়াজিউল্লাহ-এসআই শহীদ। ছবি: নিউজবাংলাদেশ
আসন্ন ইদুল ফিতর উপলক্ষে গীতিকার সোহাগ ওয়াজিউল্লাহ ও সুরকার এসআই শহীদ জুটির পাঁচটি নতুন গান প্রকাশিত হতে যাচ্ছে। ঈদের এই বিশেষ আয়োজনে গানগুলো প্রকাশ করছে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ।
এই লেবেল থেকে প্রকাশিত হতে যাওয়া গানগুলোর মধ্যে রয়েছে- এফ এ সুমনের কণ্ঠে “দিলের টুকরো”। গানটির কথা লিখেছেন সোহাগ ওয়াজিউল্লাহ, সুর করেছেন এসআই শহীদ এবং সংগীত পরিচালনা করেছেন রিয়েল আশিক।
এছাড়া কিশোর পলাশের কণ্ঠে আসছে “আজকে বন্ধুর গায়ে হলুদ”। গানটির কথা লিখেছেন সোহাগ ওয়াজিউল্লাহ।, সুর করেছেন এসআই শহীদ এবং সংগীত পরিচালনা করেছেন আহমেদ সজীব।
মাটি রহমানের গাওয়া “তোরে চিনতে পরাণ পাখি” গানটির কথা লিখেছেন সোহাগ ওয়াজিউল্লাহ।। গানটির সুর করেছেন এসআই শহীদ এবং সংগীত পরিচালনা করেছেন ইফতেখার লেলিন।
এদিকে মোতাজ্জের কণ্ঠে আসছে “নারে না বন্ধু”। গানটির কথা লিখেছেন সোহাগ ওয়াজিউল্লাহ। সুর করেছেন এসআই শহীদ এবং সংগীত পরিচালনা করেছেন মোহাম্মদ রাফি।
অন্যদিকে নিশানের গাওয়া “সাধু সাধু চেহারা” গানটির কথা লিখেছেন সোহাগ ওয়াজিউল্লাহ। গানটির সুর করেছেন মোহাম্মদ রাফি এবং সংগীত পরিচালনা করেছেন মারুফ চৌধুরী।
সুরকার এসআই শহীদ বলেন, ঈদকে সামনে রেখে একসঙ্গে পাঁচটি গান প্রকাশিত হওয়া আমার জন্য বিশেষ আনন্দের। প্রতিটি গানে ভিন্ন ভিন্ন আবহ ও সুরের বৈচিত্র্য রাখার চেষ্টা করেছি, যাতে শ্রোতারা নতুন কিছু অনুভব করতে পারেন। আশা করি, ঈদের আনন্দের সময় গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।
আরও পড়ুন: আসছে ককটেল টু,শাহিদের পারিশ্রমিক ৩৫ কোটি রুপি
গীতিকার সোহাগ ওয়াজিউল্লাহ বলেন, ঈদ মানেই আনন্দ ও উদযাপনের সময়। তাই এই পাঁচটি গান লিখতে গিয়ে আমি চেষ্টা করেছি, প্রতিটি গানে প্রেম, বন্ধুত্ব ও জীবনের গল্প যেন প্রকাশ পায়। আশা করি, শ্রোতারা গানগুলো শুনে আনন্দ অনুভব করবেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি/এনডি








