News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৭, ২৩ মার্চ ২০২৬

যেকোনো সময় মরে যেতে পারি: মাহিয়া মাহি

যেকোনো সময় মরে যেতে পারি: মাহিয়া মাহি

মাহিয়া মাহি। ছবি: সংগৃহীত

ঢালিউডের এক সময়ের শীর্ষ নায়িকা মাহিয়া মাহি। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি সমান তালে সক্রিয়। নিজের ব্যক্তিগত জীবন, ভালো লাগা কিংবা ক্যারিয়ারের আপডেট সবই নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

বর্তমানে মাহি অবস্থান করছেন সুদূর আমেরিকায়। সেখান থেকেই তিনি এক ফেসবুক পোস্টে জানালেন, যেকোনো সময় মরে যেতে পারেন তিনি।

মাহি লিখেছেন, আমার শুধু মনে হচ্ছে আমি যেকোনো সময় মরে যেতে পারি। অভিনেত্রীর এমন মন্তব্যে ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হলেও পরের লাইনেই মাহি স্পষ্ট করেছেন, তার এই অনুভূতির পেছনে বিশেষ কোনো ঘটনা রয়েছে।

মাহি বলেন, আমার সামনে এই মুহূর্তে যে হাটাহাটি করছে, সে একটু পরে মরে যেতে পারে। এত কাছ থেকে কারো মৃত্যু এর আগে তো কখনো দেখিনি, দম বন্ধ লাগতেসে।

আরও পড়ুন: ঈদে বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা

ঠিক কী কারণে বা কার মৃত্যু দেখে মাহি এমন পোস্ট দিয়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে তার স্ট্যাটাস থেকে বোঝা যাচ্ছে, জীবনের চরম অনিশ্চয়তা তাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়