News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১০, ২৩ মার্চ ২০২৬

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩৩ বাংলাদেশি

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩৩ বাংলাদেশি

ছবি: সংগৃহীত

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার হওয়া ৩৩ জন বাংলাদেশিকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরিয়ে দিয়েছে ভারতীয় পুলিশ।

রবিবার  (২২ মার্চ) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা বাংলাদেশিরা দেশের বিভিন্ন অঞ্চলে তাদের বাড়ি ফিরেছেন রংপুর, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা ও মেহেরপুরে। এদের মধ্যে ৮ জন নারী ও শিশু এবং ২৫ জন পুরুষ।

জাস্টিস অ্যান্ড কেয়ার সংস্থার কর্মী শফিকুল ইসলাম জানিয়েছেন, প্রায় দুই বছর আগে তারা দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরবর্তীতে কেউ কারাগারে, আবার কেউ শেল্টার হোমে দীর্ঘদিন অবস্থান করেন। আইনি জটিলতার কারণে অনেককে প্রায় দুই বছর বন্দী জীবন কাটাতে হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি মোর্তজা জানিয়েছেন, ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে তারা দেশে ফেরার সুযোগ পান। আইনি সহায়তা প্রদানের জন্য মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ফেরত আসা এসব বাংলাদেশিকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রহণ করেছে।

আরও পড়ুন: সারাদেশে দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, তদন্ত ও ব্যবস্থার নির্দেশ

ফেরত আসা কয়েকজন নারী ও পুরুষ জানিয়েছেন, ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাদের ভারতে নিয়ে গিয়ে বিক্রি করা হয়েছিল এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে বাধ্য করা হয়েছিল। দীর্ঘ কষ্টের পর দেশে ফিরে পরিবারের কাছে আসতে পেরে তারা স্বস্তি অনুভব করছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়