নিউইয়র্কে বিমানবন্দরের রানওয়েতে প্লেন-গাড়ির সংঘর্ষ
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে এয়ার কানাডার একটি বিমান রানওয়েতে থাকা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় রবিবার রাতে এই ঘটনা ঘটে। নিউইয়র্ক পুলিশ বিভাগের মিডিয়া অফিস সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে।
তাদের বরাতে জানা গেছে, নিউইয়র্ক বন্দর কর্তৃপক্ষের একটি গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ ঘটেছে। তবে প্রথমদিকে পুলিশ জানিয়েছিল, হতাহত হয়েছে কি না তা নিশ্চিত নয়।
সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ৩৮ মিনিটের দিকে সংঘর্ষটি ঘটে। এতে এখনও পর্যন্ত চারজন আহত হয়েছেন। বিমানে ছিলেন ৭৬ জন যাত্রী এবং চারজন ক্রু।
যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড জানিয়েছে, তারা ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করছে। সংস্থাটি এখন পর্যন্ত আর কোনো মন্তব্য করেনি।
আরও পড়ুন: ইসরায়েলে ইরানের ৪০০ ক্ষেপণাস্ত্র হামলা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা
বিমানবন্দরটি নিউইয়র্কের কুইন্স জেলার পূর্ব এলহার্স্ট এলাকায় অবস্থিত।
নিউজবাংলাদেশ.কম/এসবি








