News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫২, ২০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১১:৫২, ২০ ডিসেম্বর ২০২৫

নতুন লুকে ছোট পর্দার কেয়া পায়েল

নতুন লুকে ছোট পর্দার কেয়া পায়েল

কেয়া পায়েল। ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। অল্প সময়েই নিজের সাবলীল অভিনয় ও গ্ল্যামারের মাধ্যমে দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও কেয়া পায়েলের উপস্থিতি সরব, এবং প্রায়ই নতুন লুকে ভক্তদের চমকে দেন।

গত শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন কেয়া পায়েল। ছবিগুলোর মধ্যে একজন হিসেবে তিনি দেখা গেছেন জাতীয় চলচ্চিত্র অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে।

তবে বিশেষভাবে নজর কেড়েছে কেয়া পায়েলের ভিন্ন লুক। তিনি কালো রঙের ওপর সাদা সুতার নকশা করা একটি টপস ও ট্রাউজার পরেছিলেন। সাথে একই নকশার ওভারকোট বা জ্যাকেট পরিধান করে আভিজাত্য আরও বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: উদীচীর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

ছবিগুলো পোস্ট হওয়ার পরপরই মন্তব্যের ঘরে ভক্তরা প্রশংসায় ভাসিয়েছেন। একজন লিখেছেন, ‘জাস্ট ওয়াও!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপু তুমি নাটকের জগতের সেরা।’ কেয়া পায়েলের মিষ্টি হাসির প্রশংসায় এক ভক্ত লিখেছেন, ‘তোমাকে গালে যে টোল পড়ে ওটা দারুণ লাগে আপু, মাশাআল্লাহ।’

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়