News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৭, ২২ ডিসেম্বর ২০২৫

নিবন্ধন পেল আমজনতার দল, প্রতীক প্রজাপতি

নিবন্ধন পেল আমজনতার দল, প্রতীক প্রজাপতি

ছবি: সংগৃহীত

আমজনতার দলের নিবন্ধন-সংক্রান্ত দাবি ও আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্তভাবে নিবন্ধন সনদ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটি ‘প্রজাপতি’ প্রতীকে নিবন্ধন পেয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা নিবন্ধন সনদটি আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়।

নিবন্ধন সনদ হাতে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারেক রহমান জানান, কোনো দলের সঙ্গে জোট না করে আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে আমজনতার দল। 

তিনি বলেন, “আমরা আমজনতার দল হিসেবে প্রজাপতি মার্কায় নির্বাচনে যাচ্ছি। কারও সঙ্গে জোট করবো না। সম্পূর্ণ নিরপেক্ষভাবে ৩০০ আসনে লড়াই করবো। আমরা অনেক পিছিয়ে গেছি- আরও আগে নিবন্ধন পেলে ভালো হতো। তবুও ৩০০ আসনে প্রার্থী দেবো, কোনো জোট করবো না। সবাই দোয়া করবেন, যেন দেশের সঙ্গে সৎভাবে কাজ করতে পারি।”

তিনি আরও বলেন, “দল হিসেবে নিবন্ধন পাওয়ায় নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই। আমরা যেন দেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা জানিয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারি -এই প্রত্যাশা।”

নির্বাচন কমিশন জানিয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর চ্যাপ্টার ৬এ-এর বিধান অনুযায়ী নিবন্ধনের সব শর্ত পূরণ করায় কমিশন সন্তুষ্ট হয়ে আমজনতার দলকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রদান করেছে।

আরও পড়ুন: তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনার অনুমতি পেল বিএনপি

এর আগে, গত ৪ ডিসেম্বর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, নিবন্ধনের শর্ত পূরণ করায় আমজনতার দলকে নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো আপত্তি রয়েছে কি না, তা জানতে ৯ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নির্ধারিত সময়ে আপত্তি পাওয়ায় দলটির শুনানি গ্রহণ করে নির্বাচন কমিশন। শুনানি শেষে সন্তুষ্ট হয়ে দলটিকে নিবন্ধন প্রদান করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়