News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৫, ২২ মার্চ ২০২৬
আপডেট: ১৭:২৫, ২২ মার্চ ২০২৬

ঠাকুরগাঁওয়ে নেতাকর্মীদের সঙ্গে মির্জা ফখরুলের ঈদ শুভেচ্ছা বিনিময়

ঠাকুরগাঁওয়ে নেতাকর্মীদের সঙ্গে মির্জা ফখরুলের ঈদ শুভেচ্ছা বিনিময়

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নিতে ঈদের দ্বিতীয় দিনে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

রবিবার (২২ মার্চ) দুপুর দেড়টার দিকে তিনি নিজের বাসভবনে পৌঁছান এবং সেখানে উপস্থিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এরপর তিনি শহরের তাঁতিপাড়ায় অবস্থিত নিজ বাসভবনে যান।

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের কারণে তিনি ঈদের দিন নিজের নির্বাচনি এলাকায় উপস্থিত থাকতে পারেননি। আজ সেই ক্ষতিপূরণ হিসেবে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া ভবিষ্যৎ কর্মসূচি সফল করার জন্য জেলা নেতাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন: ‘গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে কাজ করবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়’

এই সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ওবায়দুল্লাহ মাসুদ, শরিফুল ইসলাম, মামুন অর রশিদ, নূরে শাহাদাত সজন, মনোরঞ্জন সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল এর আগে সকালেই সরকারি কর্মকর্তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

পারিবারিক ও দলীয় কর্মসূচির পাশাপাশি আগামীকাল সোমবার (২৩ মার্চ) সকালে সরকারি কর্মসূচিতে অংশ নেবেন স্থানীয় সরকার মন্ত্রী। সকাল ১০টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলার হাট সংলগ্ন নেহা নদীতে একটি খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। মূলত কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রম জেলা উন্নয়ন এবং সেচ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ বলে জানা গেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়