News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৭, ১৩ মার্চ ২০২৬
আপডেট: ১০:০৮, ১৩ মার্চ ২০২৬

শাহজালাল বিমানবন্দরে ১৩ দিনে ৪২৩ ফ্লাইট বাতিল

শাহজালাল বিমানবন্দরে ১৩ দিনে ৪২৩ ফ্লাইট বাতিল

ফাইল ছবি

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় সৃষ্ট নিরাপত্তা সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথেও। এ পরিস্থিতিতে এখন পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ৪২৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে বৃহস্পতিবার (১২ মার্চ) পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের এসব ফ্লাইট বাতিল করা হয়।

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করায় ঢাকা থেকে এসব গন্তব্যে চলাচলকারী বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল করতে হয়েছে।

বিমানবন্দর সূত্র অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি এবং ১১ মার্চ ২৭টি ফ্লাইট বাতিল করা হয়।

এছাড়া ১২ মার্চ (০০০০ এলটি-এর পর) আরও ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৪টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, ফ্লাইদুবাইয়ের ২টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট রয়েছে।

আরও পড়ুন: শনিবার ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আকাশসীমার পরিস্থিতির ওপর ভিত্তি করেই ফ্লাইট পরিচালনা বা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে ফ্লাইট পরিচালনাও স্বাভাবিক করা হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়