News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:০২, ১৬ মার্চ ২০২৬

লাইলাতুল কদর উপলক্ষ্যে বিএনপি মহাসচিবের শুভেচ্ছা

লাইলাতুল কদর উপলক্ষ্যে বিএনপি মহাসচিবের শুভেচ্ছা

ফাইল ছবি

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার (১৬ মার্চ) এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান এবং দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বাণীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লাইলাতুল কদরকে একটি মহিমাময় ও মর্যাদাপূর্ণ 'সৌভাগ্য রজনী' হিসেবে উল্লেখ করেন। 

তিনি বলেন, মাহে রমজানের এই পবিত্র রাতেই মানবজাতির দিশারী হিসেবে মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন। এই মহিমান্বিত রজনী হাজার মাসের অপেক্ষা উত্তম এবং এই রাতে মোমিন মুসলমানগণ বেহেশতী সওগাতের সন্ধানে ইবাদত-বন্দেগীতে মশগুল থাকেন।

আরও পড়ুন: লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বিএনপি মহাসচিব আরও উল্লেখ করেন, আল্লাহর নৈকট্য লাভের এই সুযোগে ইবাদতের মাধ্যমে মানবজীবনের যাবতীয় তিক্ততার বিষবাষ্প দূরীভূত হয় এবং মোমিনদের আত্মা পরিশুদ্ধ ও অনাবিল শান্তিতে ভরে ওঠে। 

তিনি বলেন, আমি মহান রাব্বুল আলামীনের দরবারে আজকের এই বিশেষ রাতে দেশ, জনগণ ও বিশ্ব মুসলিমের কল্যাণ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করছি। আমাদের ওপর আল্লাহর অশেষ করুণা বর্ষিত হোক।

পরিশেষে ‘আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগানের মধ্য দিয়ে তিনি তার এই বিশেষ বাণী সমাপ্ত করেন এবং দেশবাসীর জন্য মহান আল্লাহর রহমত কামনা করেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়