তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনার অনুমতি পেল বিএনপি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমতি পেয়েছে দলটি।
রবিবার (২১ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বরাবর সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি প্রদান করে একটি চিঠি পাঠিয়েছেন।
শায়রুল কবির খান আরও জানান, রবিবার রাত ৮টা ৩০ মিনিটে চিঠিটি নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছায়। চিঠিটি গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তর দায়িত্বে) সাত্তার পাটোয়ারী।
আরও পড়ুন: আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন তারেক রহমান। এ উপলক্ষে ওই দিনই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের অনুমতি চেয়ে ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করেছিল বিএনপি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








