News Bangladesh

ডিসি-এসপিদের কঠোর নির্দেশ সিইসির

সিইসি বলেন, “বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। যোগসাজশ করে পাতানো নির্বাচন হয়েছে। এসব অপবাদ ঘুচিয়ে আইনের শাসনের মাধ্যমে সুন্দর নির্বাচন দিতে চাই।”

১২:৪০ ২৩ ডিসেম্বর ২০২৫

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, প্রণয় ভার্মাকে ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশি মিশনগুলোর নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ঘটনায় অন্তত ছয়বার প্রতিবেশী দেশটির রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

১২:০০ ২৩ ডিসেম্বর ২০২৫

সাবিনাদের প্রস্তুতিতে দুই নারী ইরানি কোচ নিয়োগ

ইরানি কোচদের পাশাপাশি হেড কোচের দায়িত্বে থাকবেন পুরুষ ফুটসাল দলের কোচ সাঈদ খোদারাহমি। ইমরানুর রহমান বলেন, ‘সাঈদ অত্যন্ত অভিজ্ঞ কোচ। টুর্নামেন্টের সূচিতে একদিন পুরুষদের ম্যাচ, আরেকদিন মেয়েদের। এতে দুই দলে কোচিং করাতে সমস্যা হবে না। মেয়েদের দলকে পর্যাপ্ত সহায়তা দিতে দু’জন নারী কোচ আনেছি। তারা সাঈদের সঙ্গে বোঝাপড়াও ভালো রাখবেন।’

১১:৩৭ ২৩ ডিসেম্বর ২০২৫

সরকারি পদে সরাসরি নিয়োগে বয়সসীমা সংশোধনের গেজেট জারি

এ অধ্যাদেশের মাধ্যমে ২০২৪ সালের ১১নং অধ্যাদেশ সংশোধন করা হয়েছে। সংশোধনের ফলে অধ্যাদেশের পূর্ণাঙ্গ শিরোনাম, প্রস্তাবনা, ধারা ১-এর উপ-ধারা (১) এবং ধারা ৩-এর দফা (গ) থেকে ‘আধা-স্বায়ত্তশাসিত’ শব্দ ও সংশ্লিষ্ট চিহ্নসমূহ বিলুপ্ত করা হয়েছে। এছাড়া ধারা ৩ক নতুনভাবে সংযোজন করা হয়েছে।

১১:০৬ ২৩ ডিসেম্বর ২০২৫

দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি অর্জন করেছেন এবং যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।

১০:৪১ ২৩ ডিসেম্বর ২০২৫

৭ ঘণ্টায় ১২ লাখ টাকার বেশি অনুদান পেলেন তাসনিম জারা

ডা. জারা আরও উল্লেখ করেন, রাত ২টার পর থেকে নির্ধারিত লিমিট অতিক্রম হওয়ায় বিকাশের মাধ্যমে আর টাকা পাঠানো যাচ্ছে না। আপাতত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অনুদান গ্রহণ করা হচ্ছে।

১০:২০ ২৩ ডিসেম্বর ২০২৫

কুড়িগ্রামে তীব্র শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শীতের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য ছিন্নমূল মানুষরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। 

০৯:৫৮ ২৩ ডিসেম্বর ২০২৫

রাজ চৌধুরীর নতুন গান ‘প্রথম দেখায়’

গানের বিষয় নিয়ে রাজ চৌধুরী বলেন, ‘প্রথম দেখায়’ আমার কাছে খুবই বিশেষ একটি গান। এটি শোনার পর শ্রোতারা ভালোবাসা ও অনুভূতির এক ভিন্ন মাত্রা অনুভব করবেন, এমনটাই আশা করছি।

০৯:৩৫ ২৩ ডিসেম্বর ২০২৫

নির্ধারিত সময়েই নির্বাচন হবে, যেকোনো পরিস্থিতিতে প্রস্তুত সরকার: ড. ইউনূস

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রায় আধা ঘণ্টাব্যাপী এই ফোনালাপে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত আলোচনা, আসন্ন জাতীয় নির্বাচন, দেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া এবং তরুণ রাজনৈতিক কর্মী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়।

০৯:১৯ ২৩ ডিসেম্বর ২০২৫

ভরিতে প্রায় ৪ হাজার টাকা বাড়ল সোনার দাম

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা।

০৯:০০ ২৩ ডিসেম্বর ২০২৫

শিলিগুড়ির পর আগরতলা ও গুয়াহাটিতে বাংলাদেশি ভিসা সেবা বন্ধ

এ বিষয়ে আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ২৩ ডিসেম্বর থেকে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনে সকল প্রকার ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে।

০৮:৩৮ ২৩ ডিসেম্বর ২০২৫

আরমানিটোলার হাজী টাওয়ারে অগ্নিকাণ্ড, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, আগুন লাগার পাঁচ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। অগ্নি নির্বাপনে সদরঘাট ও সূত্রাপুর ফায়ার স্টেশনের দুটি করে এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট অংশ নেয়।

০৮:১৯ ২৩ ডিসেম্বর ২০২৫

রাজধানীর বাইরে চার অঞ্চলে শুটারদের তৎপরতা, নদী-ইটভাটায় গোপন প্রশিক্ষণ

নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও নারায়ণগঞ্জে পেশাদার শুটারদের গোপন প্রশিক্ষণ ও সক্রিয়তা বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকলেও রাজনৈতিক সংযোগ ও আশ্রয়দাতার কারণে শুটারদের নিয়ন্ত্রণে রাখতে সমস্যা হচ্ছে, যা নির্বাচনের নিরাপত্তার জন্য বড় হুমকি।

২১:৪৪ ২২ ডিসেম্বর ২০২৫

ঢাকা-১৩ আসনে জুয়েলের পক্ষে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ

ঢাকা-১৩ সংসদীয় আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েলের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোহাম্মদপুর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নেতারা জানান, জুয়েলের পক্ষে মাঠপর্যায়ে ইতোমধ্যে ব্যাপক গণসমর্থন তৈরি হয়েছে এবং ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যাশা রয়েছে।

২০:৩১ ২২ ডিসেম্বর ২০২৫

বিপিএলে শহিদ ওসমান হাদির স্মরণে বিশেষ উদ্যোগ বিসিবির

আগামী ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএলের দ্বাদশ আসরের উদ্বোধনী দিনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করবে বিসিবি। নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে বড় উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে সিলেটে সীমিত পরিসরে সংক্ষিপ্ত আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০:০৬ ২২ ডিসেম্বর ২০২৫

২৫ ডিসেম্বর ১০ বিশেষ ট্রেন পাচ্ছে বিএনপি, বন্ধ থাকবে ৩ ট্রেন

বিএনপির কর্মী ও সমর্থকদের যাতায়াতের জন্য ১০টি রুটে স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে এবং নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এ কারণে স্বল্প দূরত্বের রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী-পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা-রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর-রাজশাহী) ট্রেনের আগামী ২৫ ডিসেম্বরের যাত্রা স্থগিত রাখা হবে

১৯:৫৪ ২২ ডিসেম্বর ২০২৫

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সব কনসুলার সেবা ও ভিসা স্থগিত

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ ও নিরাপত্তা ঝুঁকির কারণে সব কনসুলার সেবা ও ভিসা প্রদানে সাময়িক বিরতি ঘোষণা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব পরিষেবা বন্ধ থাকবে এবং হাইকমিশনের পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে।

১৯:৩৪ ২২ ডিসেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক

নভেম্বর ২০২৫-এ দেশের গড় মূল্যস্ফীতি ৯%-এর নিচে নেমে এসেছে, মজুরি প্রবৃদ্ধি ও কৃষি উৎপাদনেও ইতিবাচক অগ্রগতি দেখা দিয়েছে। প্রবাসী আয় বৃদ্ধি, ঋণপত্র খোলার উন্নতি ও আর্থিক শৃঙ্খলা দেশের অর্থনীতিকে স্থিতিশীল অবস্থানে ফিরিয়ে এনেছে।

১৯:২৩ ২২ ডিসেম্বর ২০২৫

গোপালগঞ্জে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল

২০১৮ সালে হাসান শরীফের ছেলে রিয়াদ শরীফের (৩০)  এবং উপজেলার মাজড়া গ্রামের মফিজুর শেখের মেয়ে মৌ খাতুন ভালবেসে বিয়ে করেন। তাদের এক কন্যাসন্তান রয়েছে। কলহের কারণে এক সপ্তাহ আগে স্ত্রী মৌ স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে যায়। গত শনিবার উভয় পরিবারের সম্মতিতে স্থানীয় কাজীর মাধ্যমে দুজনের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়

১৯:১৯ ২২ ডিসেম্বর ২০২৫

অসামাজিক কাজে জড়িত ছিলেন গুলিবিদ্ধ এনসিপি নেতা, মাদক উদ্ধার

মুক্তা হাউজের মালিকের স্ত্রী আশরাফুন্নাহার সাংবাদিকদের বলেন, “স্বামী-স্ত্রী পরিচয়ে তন্বী নামে এক তরুণী এক মাস আগে নিচতলার ফ্ল্যাটটি ভাড়া নেন। তিনি নিজেকে এনজিওকর্মী হিসেবে পরিচয় দিতেন এবং প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। তার কক্ষে একাধিক পুরুষের আসা-যাওয়া ছিল

১৮:৩৯ ২২ ডিসেম্বর ২০২৫

ভয় ও বাধাহীন নির্বাচনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

প্রফেসর মুহাম্মদ ইউনূস ভোটারদের সৎ ও সমর্থ প্রার্থী বেছে চিন্তাভাবনা করে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই গণভোটের সচেতনতা বৃদ্ধির জন্য ‘সুপার ক্যারাভান’ সারাদেশে যাত্রা শুরু করেছে।

১৮:৩০ ২২ ডিসেম্বর ২০২৫

ভোটাধিকার ও গণভোটের বার্তা নিয়ে সুপার ক্যারাভানের যাত্রা শুরু

সুপার ক্যারাভান যাত্রা শুরু করেছে ১০টি ভোটের গাড়ি, যা দেশের ৬৪ জেলা ও ৩০০ উপজেলায় ভোট ও জুলাই সনদ সম্পর্কে জনসচেতনতা বাড়াবে। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ভোটারদের অংশগ্রহণ ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

১৮:১৯ ২২ ডিসেম্বর ২০২৫

এসএসসি পরীক্ষা পিছানোর কারণ ও সম্ভাব্য নতুন সময়সূচি

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা জাতীয় নির্বাচন, রমজান ও ঈদুল ফিতরের কারণে ফেব্রুয়ারিতে নেওয়া সম্ভব নয়। সম্ভাব্য নতুন সময়সূচি এপ্রিলের মাঝামাঝি বা মে মাসের শুরুতে, চূড়ান্ত রুটিন শীঘ্রই প্রকাশ করা হবে।

১৮:০৭ ২২ ডিসেম্বর ২০২৫

সাম্প্রতিক হামলার প্রতিবাদে আবার মাঠে নামার ঘোষণা বাঁধনের

অভিনেত্রী আজমেরী হক বাঁধন সাম্প্রতিক হামলার প্রতিবাদে ২৩ ডিসেম্বর ধানমন্ডির সাতমসজিদ রোডে অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন। তিনি শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের আহ্বান জানিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যভাবে দাঁড়ানোর জন্য।

১৭:৫২ ২২ ডিসেম্বর ২০২৫