News Bangladesh

বিনোদন প্রতিবেদক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৫, ২৩ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৯:৩৫, ২৩ ডিসেম্বর ২০২৫

রাজ চৌধুরীর নতুন গান ‘প্রথম দেখায়’

রাজ চৌধুরীর নতুন গান ‘প্রথম দেখায়’

রাজ চৌধুরী। ছবি: নিউজ বাংলাদেশ

সম্প্রতি প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী রাজ চৌধুরীর নতুন গান ‘প্রথম দেখায়’। সহ-শিল্পী হিসেবে আছেন সানজিদা রিমি। গানের গীতিকার ও সুর করেছেন রিয়াদ আনিক, সংগীতায়োজন করেছেন রিয়েল আশিক।

গানটি রাজ চৌধুরীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে বলে জানা গেছে।

গানের বিষয় নিয়ে রাজ চৌধুরী বলেন, ‘প্রথম দেখায়’ আমার কাছে খুবই বিশেষ একটি গান। এটি শোনার পর শ্রোতারা ভালোবাসা ও অনুভূতির এক ভিন্ন মাত্রা অনুভব করবেন, এমনটাই আশা করছি।

আরও পড়ুন: সাম্প্রতিক হামলার প্রতিবাদে আবার মাঠে নামার ঘোষণা বাঁধনের

তিনি আরও যোগ করেন, গানটি সানজিদা রিমির সঙ্গে আমার প্রথম। আমাদের লক্ষ্য শ্রোতাদের হৃদয়ে পৌঁছানো এবং তাদের অনুভূতিকে স্পর্শ করা। আশা করি, শ্রোতারা এই গানটি উপভোগ করবেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়