News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৯, ২৩ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৮:২১, ২৩ ডিসেম্বর ২০২৫

আরমানিটোলার হাজী টাওয়ারে অগ্নিকাণ্ড, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

আরমানিটোলার হাজী টাওয়ারে অগ্নিকাণ্ড, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

ছবি: সংগৃহীত

পুরান ঢাকার আরমানিটোলার বাবুবাজার এলাকায় হাজী টাওয়ার নামের একটি ১৪ তলা ভবনের ৬ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় সকাল ৭টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, আগুন লাগার পাঁচ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। অগ্নি নির্বাপনে সদরঘাট ও সূত্রাপুর ফায়ার স্টেশনের দুটি করে এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট অংশ নেয়।

আরও পড়ুন: গোপালগঞ্জে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল

তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়