News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২০, ২৩ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১০:৪৩, ২৩ ডিসেম্বর ২০২৫

৭ ঘণ্টায় ১২ লাখ টাকার বেশি অনুদান পেলেন তাসনিম জারা

৭ ঘণ্টায় ১২ লাখ টাকার বেশি অনুদান পেলেন তাসনিম জারা

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। ছবি: সংগৃহীত

ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার ফেসবুক পোস্টের মাধ্যমে শুরু হওয়া ফান্ডরেইজিং প্রচারণায় মাত্র সাত ঘণ্টায় ১২ লাখ টাকারও বেশি অনুদান জমা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর সাড়ে চারটায় দেওয়া পোস্টে তিনি লিখেছেন, এতটা অভূতপূর্বভাবে সাধারণ মানুষ পাশে দাঁড়াবেন, তা আমাদের কল্পনার বাইরে ছিল। তিনি জানান, তাদের মোট লক্ষ্যমাত্রা ৪৬,৯৩,৫৮০ টাকা, এবং ৩৪ লাখ টাকা সংগ্রহ সম্পন্ন হলে ফান্ডরেইজিং বন্ধ করা হবে।

ডা. জারা আরও উল্লেখ করেন, রাত ২টার পর থেকে নির্ধারিত লিমিট অতিক্রম হওয়ায় বিকাশের মাধ্যমে আর টাকা পাঠানো যাচ্ছে না। আপাতত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অনুদান গ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, অনুদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টাকা ছোট অঙ্কে এসেছে ৫, ১০, ২০, ৫০, ১০০ টাকার মতো। অনেকেই ছোট বার্তা যোগ করেছেন, যেমন একজন লিখেছেন, “আমি স্টুডেন্ট। সামর্থ্য অনুযায়ী দিলাম।”

আরও পড়ুন: ঢাকা-১৩ আসনে জুয়েলের পক্ষে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ

ডা. জারা আশ্বাস দিয়েছেন, সংগৃহীত অর্থ স্বচ্ছভাবে ব্যবহার করা হবে এবং সম্পূর্ণ হিসাব সাধারণ জনগণকে জানানো হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়