News Bangladesh

ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। উদ্ধারকর্মীরা ৩৪ জনকে জীবিত উদ্ধার করে সেমারাং শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

১২:২৩ ২২ ডিসেম্বর ২০২৫

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেফতার ৯

পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী রবিবার(২১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে জানিয়েছে, সাম্প্রতিক এসব ঘটনায় জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ৩১ জনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। একইভাবে চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের নিকটে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা তিনজনকেও ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে।

১১:৫০ ২২ ডিসেম্বর ২০২৫

‘যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে’

পোস্টে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গতকাল রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ বিভিন্ন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

১১:২০ ২২ ডিসেম্বর ২০২৫

ভুয়া এআই সিনেমা ট্রেলারের অভিযোগে দুটি ইউটিউব চ্যানেল স্থায়ীভাবে নিষিদ্ধ

বিনোদনবিষয়ক ওয়েবসাইট ডেডলাইন ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, চ্যানেল দুটি মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ও ধারাবাহিকের ট্রেলারে নিয়মিতভাবে অফিশিয়াল ফুটেজের সঙ্গে এআই প্রযুক্তি ব্যবহার করত। ভিডিওগুলো এমনভাবে সম্পাদিত হতো, যা বাস্তব মনে হওয়ায় দর্শক বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি করত।

১০:৫০ ২২ ডিসেম্বর ২০২৫

এক দশক পর বিচ্ছেদের কথা প্রকাশ করলেন আফসান আরা বিন্দু

বিচ্ছেদের কারণ সম্পর্কে অভিনেত্রী বলেন, “আলাদা হওয়ার জন্য সব সময় বড় কোনো ঘটনা লাগে না। অনেক সময় ব্যক্তিগত অনুভূতি আর পরিস্থিতিই মানুষকে সেই সিদ্ধান্ত নিতে বাধ্য করে।”

১০:২৬ ২২ ডিসেম্বর ২০২৫

নিবন্ধন পেল আমজনতার দল, প্রতীক প্রজাপতি

তিনি বলেন, “আমরা আমজনতার দল হিসেবে প্রজাপতি মার্কায় নির্বাচনে যাচ্ছি। কারও সঙ্গে জোট করবো না। সম্পূর্ণ নিরপেক্ষভাবে ৩০০ আসনে লড়াই করবো। আমরা অনেক পিছিয়ে গেছি- আরও আগে নিবন্ধন পেলে ভালো হতো। তবুও ৩০০ আসনে প্রার্থী দেবো, কোনো জোট করবো না। সবাই দোয়া করবেন, যেন দেশের সঙ্গে সৎভাবে কাজ করতে পারি।”

১০:০৭ ২২ ডিসেম্বর ২০২৫

আইএল টি-টোয়েন্টিতে কাটার ঝড়ে ম্যাচ ঘুরিয়ে দিলেন মোস্তাফিজ

ইনিংসের ১৪তম ওভারে বল হাতে ফিরে মোস্তাফিজ পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তখন গালফ জায়ান্টসের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১১০ রান। ওই ওভারে মাত্র চার বলের ব্যবধানে তিন উইকেট তুলে নেন তিনি। প্রথমে জেমস ভিন্সকে উইকেটকিপারের হাতে ক্যাচ করান। এরপর অফ-কাটারে বোল্ড হয়ে যান ফর্মে থাকা আজমতউল্লাহ ওমরজাই। পরের ডেলিভারিতে ব্যাটের কানায় বল লাগিয়ে শন ডিকসনকেও ফিরিয়ে দেন সাজঘরে।

০৯:৪৫ ২২ ডিসেম্বর ২০২৫

গ্রিস উপকূলে নৌকা থেকে ৪৩৭ বাংলাদেশি অভিবাসী উদ্ধার 

গ্রিসের উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের একটি নৌকা শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে লিবিয়া সাগরের ছোট দ্বীপ গাভদোসের কাছে টহলকালে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাটি শনাক্ত করে। পরে তাদের উদ্ধার করা হয়। নৌকাটি কোথা থেকে যাত্রা শুরু করেছিল, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

০৯:২৯ ২২ ডিসেম্বর ২০২৫

ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলার প্রতিবাদে লন্ডনে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

লন্ডনে কর্মরত বাংলা ভাষাভাষী সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে বাংলাদেশে দুটি সংবাদমাধ্যমের ওপর সংঘটিত সমন্বিত হামলায় ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং সাংবাদিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। প্রতিবাদকারীরা এসব ঘটনাকে নজিরবিহীন ও অগ্রহণযোগ্য আখ্যায়িত করে দেশের গণমাধ্যম ইতিহাসে একে “কালো দিন” হিসেবে অভিহিত করেন।

০৮:৫৪ ২২ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনার অনুমতি পেল বিএনপি

শায়রুল কবির খান আরও জানান, রবিবার রাত ৮টা ৩০ মিনিটে চিঠিটি নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছায়। চিঠিটি গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তর দায়িত্বে) সাত্তার পাটোয়ারী।

০৮:৩৮ ২২ ডিসেম্বর ২০২৫

বজ্রপাতে ১৫ বছরে ২ হাজার মৃত্যু, সতর্কতা ও প্রস্তুতি এখনো সীমিত

গবেষণায় জানানো হয়, বজ্রপাতের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে গ্রামীণ কৃষক ও জেলে কমিউনিটির ওপর, বিশেষ করে সুনামগঞ্জসহ হাওর এলাকায়।

০৮:১৭ ২২ ডিসেম্বর ২০২৫

আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে ধ্বংসের কিনারা থেকে বের করে এনেছিলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ১৯৯১ সালে স্বৈরাচারের কবল থেকে দেশকে রক্ষা করে ধীরে ধীরে ধ্বংসের কিনারা থেকে উন্নয়নের পথে নিয়েছিলেন

২০:৪৬ ২১ ডিসেম্বর ২০২৫

পবিত্র শবে মিরাজ ১৬ জানুয়ারি

সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরির রজব মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গেছে

২০:১৮ ২১ ডিসেম্বর ২০২৫

হাদির খুনির শেষ অবস্থানের সুনির্দিষ্ট তথ্য নেই: অতিরিক্ত আইজি

শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। এখানে ব্যক্তিগত কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মনে হয়নি। ঘটনার শুরু থেকে আমরা মাঠে ছিলাম

১৯:০৭ ২১ ডিসেম্বর ২০২৫

কাউকে সন্ত্রাসী কার্যকলাপ করতে দেওয়া হবে না: ইসি সানাউল্লাহ

ইসি সানাউল্লাহ বলেন, যারা দস্যুতা করতে চায়, যারা আমার ভাইকে হত্যা করতে চায়, যারা ভোটে বিশৃঙ্খলা করতে চায়, তাদের প্রতি মানবিক হবো না। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হবে। যারা আবেগ ব্যবহার করে অপকর্ম করেছে, তার প্রতিদান তারা পাবেন

১৮:৩০ ২১ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ হাইকমিশনে হামলা নিয়ে দিল্লির বক্তব্য প্রত্যাখ্যান ঢাকার

তিনি বলেন, ভারতের প্রেস নোটে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। বিষয়টি যতটা সহজভাবে উপস্থাপন করা হয়েছে, বাস্তবে ততটা সহজ নয়। বাংলাদেশের হাইকমিশন কূটনৈতিক এলাকার ভেতরে অবস্থিত। এটি কোনোভাবেই কূটনৈতিক এলাকার বাইরের স্থান নয়

১৮:২৬ ২১ ডিসেম্বর ২০২৫

বগুড়া-৭ আসনে খালেদা জিয়া, ৬-এ তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ

জেলা নির্বাচন অফিস থেকে বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার নির্বাচনি সমন্বয়কারী ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

১৭:৩৩ ২১ ডিসেম্বর ২০২৫

মুক্তিযুদ্ধের উপ সেনাপতি এ কে খন্দকারের জানাজা অনুষ্ঠিত

শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন

১৬:৪৫ ২১ ডিসেম্বর ২০২৫

‘প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িত কিছু ব্যক্তির পরিচয় শনাক্ত’

আমি আজ সকালেই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটা মেসেজ পাঠিয়েছি এবং অ্যাডভাইজার গ্রুপেও কপি দিয়েছি যে, আমরা মব জাস্টিস অ্যালাউ করব না। যে বা যারা এই মানুষটাকে পিটিয়ে মেরেছে এবং আগুনে পুড়িয়ে দিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করেছি

১৬:৩৮ ২১ ডিসেম্বর ২০২৫

দেশের অর্ধেক মানুষ এখনো ইন্টারনেটের বাইরে: বিবিএস

চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৫ বছর বা তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠীর মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীর হার ৪৮ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ বাকি ৫১ দশমিক ১ শতাংশ মানুষ অফলাইনে বা ইন্টারনেটের বাইরে রয়েছে

১৬:৩৪ ২১ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ, অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

আটক বিএসএফ সদস্যের নাম কনস্টেবল বেদ প্রকাশ। তিনি ভারতের অর্জুনবাড়ি ক্যাম্পে কর্মরত। বিজিবির আঙ্গরপোতা বিওপির একটি টহল দল তাকে আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়। এ সময় তার কাছ থেকে একটি শটগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

১৫:০০ ২১ ডিসেম্বর ২০২৫

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

অবৈধ অস্ত্র উদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিস্টদের দমনে গত ১৩ ডিসেম্বর থেকে দেশজুড়ে যৌথবাহিনীর উদ্যোগে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ নামে বিশেষ অভিযান শুরু হয়। গত সাত দিনে এই অভিযানে পাঁচ হাজার ৯৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

১৪:৪২ ২১ ডিসেম্বর ২০২৫

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন তিন বাহিনী প্রধান

বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান যোগ দেন

১৪:৩৭ ২১ ডিসেম্বর ২০২৫

দ্বিতীয় দিনেও হাদির কবর জিয়ারতে জনস্রোত

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই হাদির কবর জিয়ারত করতে মানুষের ঢল নামে। অনেকেই সমাধিস্থলে প্রবেশ করতে না পারলেও কবরস্থানের গেটের বাইরে দাঁড়িয়ে হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। কেউ দুহাত তুলে অঝোরে কাঁদেন, কেউ নিচুস্বরে কোরআনের আয়াত পাঠ করেন।

১৪:২০ ২১ ডিসেম্বর ২০২৫