News Bangladesh

তারেক রহমানের ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রুকে

ওই দুইজনের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে

১৪:১৭ ২১ ডিসেম্বর ২০২৫

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার দৃশ্য সারাবিশ্ব দেখেছে: সালাহউদ্দিন

কিছুদিন যাবত গণমাধ্যমকে চিহ্নিত করে, টার্গেট করে হামলা করতে দেখছি। কিছু স্থাপনায়, ঠিকানায় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে। এ জন্য সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি। এগুলো আরও কঠোর হস্তে দমন করতে হবে

১৪:০৮ ২১ ডিসেম্বর ২০২৫

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে নিহত ১০

শনিবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১টার ঠিক আগে জোহানেসবার্গ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বেকারসডাল এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

১৩:৫৭ ২১ ডিসেম্বর ২০২৫

ছায়ানটে হামলার ঘটনায় মামলা

ছায়ানটের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার গভীর রাতে একদল ব্যক্তি জোর করে ছয়তলা ছায়ানট সংস্কৃতি-ভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় ভবনের বিভিন্ন অংশে আগুন দেওয়ারও চেষ্টা করা হয়

১৩:৪৮ ২১ ডিসেম্বর ২০২৫

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

তারা হিন্দি ও বাংলা মিলিয়ে বলছিলেন- ওখানে যদি হিন্দু মারা হয়, তাহলে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলবো। তবে এগুলো ছিল কেবল কথাবার্তা ও চিৎকার

১৩:৪৩ ২১ ডিসেম্বর ২০২৫

ঢাবির বিজ্ঞান ইউনিটের স্থগিত ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

ঢাবির পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ঢাবির সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনকে সম্মান জানিয়ে পরীক্ষাটি স্থগিত করা হয়। পরে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত এক সভায় পরীক্ষাটি ২৭ ডিসেম্বর নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।

১৩:৪২ ২১ ডিসেম্বর ২০২৫

দুটি সংবাদপত্রে আঘাত সংবাদপত্রের স্বাধীনতার ওপর আঘাত: শশী থারুর

বাংলাদেশ থেকে যে খবর আসছে, তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে পরিকল্পিত মব হামলা এবং অগ্নিসংযোগ কেবল দুটো সংবাদমাধ্যমের ওপর আঘাত নয়; বরং এটা সংবাদপত্রের স্বাধীনতা এবং বহুত্ববাদী সমাজের ভিত্তির ওপর চরম আঘাত

১৩:৩৭ ২১ ডিসেম্বর ২০২৫

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ পেছালো

এর আগে, ৩ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গুম-নির্যাতনের বীভৎস চিত্র তুলে ধরেন। তবে সেনা কর্মকর্তাদের আইনজীবীরা তাদের নির্দোষ দাবি করে অব্যাহতির আবেদন করেন।

১৩:২০ ২১ ডিসেম্বর ২০২৫

জানাজা শেষে নিহত ৬ শান্তিরক্ষী সেনার প্রতি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

নিহত ৬ শান্তিরক্ষী হলেন- করপোরাল মো. মাসুদ রানা (নাটোর), সৈনিক মো. মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মন্ডল (কুড়িগ্রাম), সৈনিক শামীম রেজা (রাজবাড়ী), মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ), লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।

১২:৫৭ ২১ ডিসেম্বর ২০২৫

তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি

জানা গেছে, সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানের সঙ্গে বৈঠকের পর দুপুর আড়াইটায় নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকার কথা রয়েছে।

১২:৩১ ২১ ডিসেম্বর ২০২৫

পঞ্চগড়ে শীতের তীব্রতা, তাপমাত্রা নামল ১২ ডিগ্রির ঘরে

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

১১:৫৬ ২১ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি পর্যালোচনা শেষে ভিসা কেন্দ্র পুনরায় চালুর বিষয়ে পরবর্তী সময়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভিসা কার্যক্রম বন্ধ থাকবে।

১১:৩৪ ২১ ডিসেম্বর ২০২৫

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

প্রত্যক্ষদর্শী ও তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আল আমিন জানান, শনিবার রাত আনুমানিক ১টার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে একটি আড়তের পাশ দিয়ে যাওয়ার সময় ২ থেকে ৩ জন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে।

১১:০৭ ২১ ডিসেম্বর ২০২৫

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ শান্তিরক্ষী সেনার জানাজা সম্পন্ন

আইএসপিআর জানায়, জানাজার আগে নিহত সেনাসদস্যদের জীবনবৃত্তান্ত পাঠ করা হয়। জানাজা শেষে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এরপর প্রথমে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এবং পরে তিন বাহিনীর প্রধানরা নিহত ছয় সেনাসদস্যের প্রতি শ্রদ্ধা জানান।

১০:৩৬ ২১ ডিসেম্বর ২০২৫

জানুয়ারিতে ক্লাস শুরুর আশায় নালন্দা উচ্চ বিদ্যালয়

সুমনা বিশ্বাস আরও জানান, টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশের নির্ধারিত তারিখ ২৩ ডিসেম্বর। শিক্ষকরা অনলাইনে দক্ষ হওয়ায় নির্ধারিত সময়েই ফলাফল প্রস্তুত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। প্রয়োজনে অনলাইনের মাধ্যমে অভিভাবকদের ফলাফল জানানো হবে।

১০:১৬ ২১ ডিসেম্বর ২০২৫

কম্বিনেশনের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই শুভমান গিল

একই সুরে কথা বলেছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি বলেন, “গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে আমরা ২০০’র বেশি রান করেছিলাম এবং সেই দলে গিল ছিল। তবে এই মুহূর্তে টপ অর্ডারে একজন কিপার ব্যাটার রাখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তাই ইশান কিষাণকে দলে নেওয়া হয়েছে। গিলের ফর্ম নিয়ে আমাদের কোনো উদ্বেগ নেই।”

০৯:৫৮ ২১ ডিসেম্বর ২০২৫

হান্নান মাসুদকে হত্যার হুমকি, মূল অভিযুক্ত আটক

জিডিতে উল্লেখ করা হয়, ‘Israt Raihan Ome’ এবং ‘রুপক নন্দী’ নামের দুটি ফেসবুক আইডি থেকে আবদুল হান্নান মাসউদ ও তার সহযোগীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

০৯:৪৭ ২১ ডিসেম্বর ২০২৫

গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ৯৪ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার

সিভিল ডিফেন্স জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর নিচে এখনও হাজার হাজার ফিলিস্তিনি চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

০৯:২৪ ২১ ডিসেম্বর ২০২৫

এ কে খন্দকারের জানাজা রবিবার, অংশ নেবেন প্রধান উপদেষ্টা

আইএসপিআর জানায়, এ কে খন্দকার ১৯৫২ সালের সেপ্টেম্বরে পাকিস্তান বিমানবাহিনীতে (পিএএফ) পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। তিনি ১৯৫৫ সাল পর্যন্ত ফাইটার পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে ফ্লাইং ইন্সট্রাক্টর হিসেবে কাজ করেন।

০৮:৫৯ ২১ ডিসেম্বর ২০২৫

ইসির সাথে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ আজ

এর আগে দুপুর ১২টায় সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ ও তথ্য) মো. রুহুল আমিন মল্লিক।

০৮:৩৯ ২১ ডিসেম্বর ২০২৫

ফতুল্লায় ফেরি থেকে নদীতে ট্রাকসহ পাঁচ যান, ৩ জনের মরদেহ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের নরসিংহপুর এলাকা থেকে ছেড়ে আসা ফেরিটি মাঝনদীতে পৌঁছালে হঠাৎ ফেরিতে থাকা একটি ট্রাক চলতে শুরু করে। এ সময় ট্রাকটি সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়িসহ নদীতে পড়ে যায়।

০৮:১৩ ২১ ডিসেম্বর ২০২৫

হাদির হত্যাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

তিনি বলেন, “আগামীকাল বিকাল সোয়া ৫টার মধ্যে শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতারের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনও জবাব না এলে আবারও শাহবাগে অবস্থান নেওয়া হবে

১৯:৪২ ২০ ডিসেম্বর ২০২৫

হাদি হত্যার বিচার চেয়ে শাহবাগ ছাড়লেন বিক্ষোভকারীরা

সংসদ ভবন চত্বরে জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে। জানাজা স্থল থেকে মরদেহ ক্যাম্পাসে আনার জন্য বেলা আড়াইটার পর থেকে শাহবাগে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়

১৯:৩৫ ২০ ডিসেম্বর ২০২৫

কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

পুলিশ হেফাজতে নিয়ে আনিস আলমগীরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যাদি যাচাই-বাচাই করা হচ্ছে। যাচাইয়ে তথ্যের সত্যতা পাওয়া গেলে তাকে পুনরায় রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে। এ অবস্থায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা

১৮:২৭ ২০ ডিসেম্বর ২০২৫