হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ পেছালো
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুম-নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক সিদ্দিক, আসাদুজামান খান কামাল, র্যাবের সাবেক ৩ মহাপরিচালক এবং সাবেক-বর্তমান ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ স্থগিত হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। নতুন শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী মঙ্গলবার (২৩ ডিসেম্বর)।
এদিন তিন আসামির পক্ষে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে তাদের আইনজীবীরা শুনানি করেন। পাশাপাশি মামলায় গ্রেফতার ১০ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে, ৩ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গুম-নির্যাতনের বীভৎস চিত্র তুলে ধরেন। তবে সেনা কর্মকর্তাদের আইনজীবীরা তাদের নির্দোষ দাবি করে অব্যাহতির আবেদন করেন।
আরও পড়ুন: কারাগারে সাংবাদিক আনিস আলমগীর
একই দিনে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় গ্রেফতার সেনা কর্মকর্তা রেদোয়ানুল ইসলাম, রাফাত বিন আলম ও দুইকর্মতাসহ চার আসামির পক্ষে শুনানি অনুষ্ঠিত হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








