চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের খুলশীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) আইভ্যাকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সঙ্গে সংশ্লিষ্ট একটি নিরাপত্তাজনিত ঘটনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে রবিবার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রামে সব ধরনের ভারতীয় ভিসা কার্যক্রম স্থগিত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি পর্যালোচনা শেষে ভিসা কেন্দ্র পুনরায় চালুর বিষয়ে পরবর্তী সময়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভিসা কার্যক্রম বন্ধ থাকবে।
সাথে, যেসব আবেদনকারীর পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের নতুন তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ শান্তিরক্ষী সেনার জানাজা সম্পন্ন
ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণার খবরে চট্টগ্রামসহ আশপাশের জেলার ভিসা প্রত্যাশীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে ভিসা কেন্দ্র পুনরায় চালুর দাবি জানিয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








