পঞ্চগড়ে শীতের তীব্রতা, তাপমাত্রা নামল ১২ ডিগ্রির ঘরে
ছবি: সংগৃহীত
পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়ে গেছে। তেঁতুলিয়া উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি কুয়াশার ঘনত্বও বৃদ্ধি পেয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে।
স্থানীয়রা জানান, গত দুই দিন ধরে সকালে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। বাইরে কাজ করতে গেলে হাত-পা অবশ হয়ে যাওয়ার কারণে দৈনন্দিন কাজও কষ্টকর হয়ে উঠেছে।
এর আগে শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান , ১১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত এ উপজেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। শনিবার তাপমাত্রা কিছুটা বাড়লেও রোববার ফের কমেছে। আর্দ্রতা বেশি থাকায় শীতের অনুভূতি তীব্র হচ্ছে। ডিসেম্বরের শেষ দিকে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








