গাজায় যুদ্ধবিরতির পর ৪ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যার যুদ্ধ অঞ্চলজুড়ে নিহতের সবশেষ সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে ১ লাখ ৭০ হাজারের বেশি বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন১৬:৩৪ ২০ ডিসেম্বর ২০২৫
‘যারা প্রথম আলো-ডেইলি স্টার পুড়িয়েছে তারা জাতির শত্রু’
তিনি বলেন, দেশের যারা ভালো চায় না, দেশকে ভালবাসে না তারা দেখতে মানুষের মত কিন্তু মানুষরূপী শয়তান। এরা ৪৭ সালে পাকিস্তানের বিরোধিতা করেছে, ৭১ সালে বাংলাদেশের বিরোধিতা করেছিল তারা দেশের শান্তি চায় না। তারা কিছুদিন চুপ থাকলেও আবার তাদের নখ ও বিষদাঁত বিকশিত হচ্ছে১৬:২৮ ২০ ডিসেম্বর ২০২৫
জাতীয় কবির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন বিপ্লবী হাদি
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে লাখো মানুষের অংশগ্রহণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয় । হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক জানাজার নামাজ পড়ান। পরে বিশেষ নিরাপত্তায় তার মরদেহ ঢাবি ক্যাম্পাসে নিয়ে আসা হয়১৫:৫৭ ২০ ডিসেম্বর ২০২৫
হাদির জানাজা ও দাফন শেষে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা ও দাফন শেষে জনসাধারণকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) জানাজার আগমুহূর্তে পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে ইনকিলাব
১৫:০৪ ২০ ডিসেম্বর ২০২৫
উসকানিমূলক পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি
উসকানিমূলক প্রচারণার পরই দেশের দুটি প্রধান সংবাদমাধ্যম—দ্য ডেইলি স্টার ও প্রথম আলোসহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে গণমাধ্যমের স্বাধীনতা চরম হুমকির মুখে পড়েছে এবং জনমনে ভীতি সৃষ্টি হয়েছে১৪:৫০ ২০ ডিসেম্বর ২০২৫
লক্ষাধিক মানুষের অংশগ্রহণে হাদির জানাজা সম্পন্ন
জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো ছাত্র-জনতা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন। মানিক মিয়া অ্যাভিনিউতে দীর্ঘ সময় সারিবদ্ধভাবে অপেক্ষার পর সকাল সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনসাধারণকে দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেয়।১৪:৪৭ ২০ ডিসেম্বর ২০২৫
সব বাংলাদেশির বুকে শরিফ ওসমান হাদি আছেন: প্রধান উপদেষ্টা
এর আগে এদিন সকালে শহীদ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সম্পন্ন হয়। পরে তার মরদেহ আবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে একটি মিছিলের মাধ্যমে মরদেহ আনা হয় মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।১৪:৪০ ২০ ডিসেম্বর ২০২৫
জাতীয় কবির সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন ওসমান হাদি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়১৪:৩০ ২০ ডিসেম্বর ২০২৫
কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসে আগুন
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, জেলা সার্ভার স্টেশন সংলগ্ন স্টোররুমে জানালার দিক থেকে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।১৪:২৯ ২০ ডিসেম্বর ২০২৫
হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিব বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে উত্তেজনা বাড়ছে। এ প্রেক্ষাপটে তিনি সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে উত্তেজনা প্রশমিত করতে এবং সহিংসতা এড়াতে সর্বোচ্চ সংযম প্রদর্শনের ওপর জোর দেন তিনি, যাতে একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় থাকে।১৪:১৬ ২০ ডিসেম্বর ২০২৫
ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৭
এর আগে, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে ভালুকা উপজেলায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।১৩:৫৫ ২০ ডিসেম্বর ২০২৫
হাদির জানাজা পড়াবেন বড় ভাই আবু বকর সিদ্দিক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হাদির জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।
১৩:৫০ ২০ ডিসেম্বর ২০২৫
ওসমান হাদির জানাজায় লাখো মানুষের ঢল
গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার সময় রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়১৩:৪০ ২০ ডিসেম্বর ২০২৫
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, মির্জা ফখরুল চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।১৩:৩৭ ২০ ডিসেম্বর ২০২৫
মুক্তিযুদ্ধের উপ সেনাপতি এ কে খন্দকার বীরউত্তম আর নেই
মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার সামরিক শাসক জিয়াউর রহমানের আমলে রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়েছিলেন। পরে এইচ এম এরশাদের সামরিক শাসনামলে পরিকল্পনামন্ত্রী হন১৩:৩৩ ২০ ডিসেম্বর ২০২৫
শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত
নাট্যদল অবলোকনের ফেসবুক পেজে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, দেশের অরাজক পরিস্থিতির কারণে ১৯ ডিসেম্বরের ‘গন্ধসূত্র’ নাটকের প্রদর্শনী বন্ধ রাখতে হয়েছে। যারা অগ্রিম টিকিট নিয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।১৩:২০ ২০ ডিসেম্বর ২০২৫
হাদির মরদেহ ময়নাতদন্ত শেষে ফের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে হাদিকে শেষ গোসল করানো হবে। এরপর মরদেহ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে। সেখানে দুপুর দুইটায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণকারীদের কোনো প্রকার ব্যাগ বা ভারি বস্তু বহন না করার জন্য প্রধান উপদেষ্টার প্রেস উইং বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। এছাড়া সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ব্যবহারও সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।১২:৫৪ ২০ ডিসেম্বর ২০২৫
দেশে পৌঁছেছে সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর মরদেহ
গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (UNISFA)-এর আওতাধীন কাদুগলি লজিস্টিকস বেইসে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ড্রোন হামলায় ছয় জন বাংলাদেশি শান্তিরক্ষী ঘটনাস্থলেই নিহত হন। হামলা স্থানীয় সময় দুপুর ৩টা ৪০ থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে ঘটে।১২:১৮ ২০ ডিসেম্বর ২০২৫
নতুন লুকে ছোট পর্দার কেয়া পায়েল
তবে বিশেষভাবে নজর কেড়েছে কেয়া পায়েলের ভিন্ন লুক। তিনি কালো রঙের ওপর সাদা সুতার নকশা করা একটি টপস ও ট্রাউজার পরেছিলেন। সাথে একই নকশার ওভারকোট বা জ্যাকেট পরিধান করে আভিজাত্য আরও বাড়ানো হয়েছে।১১:৫২ ২০ ডিসেম্বর ২০২৫
হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে
ময়নাতদন্ত শেষে সাড়ে ১১টার দিকে হাদিকে গোসল করানো হবে। বাকি আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ নেওয়া হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, যেখানে দুপুর দুইটায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।১১:১৭ ২০ ডিসেম্বর ২০২৫
ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে নিল মেটা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর পর দেশের দুটি শীর্ষ জাতীয় দৈনিক- প্রথম আলো ও ডেইলি স্টারসহ ছায়ানট ও উদীচীর মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায়।১০:৪৮ ২০ ডিসেম্বর ২০২৫
বিজিবি দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষা করছে: প্রধান উপদেষ্টা
বিজিবি দিবস উপলক্ষে বাহিনীর সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ একটি গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক বাহিনী। মহান মুক্তিযুদ্ধে এই বাহিনীর দুইজন বীরশ্রেষ্ঠসহ ১১৯ জন সদস্যের বীরত্বপূর্ণ অবদান এবং ৮১৭ জন শহীদের আত্মত্যাগ বিজিবির ইতিহাসকে উজ্জ্বল করেছে।১০:২৪ ২০ ডিসেম্বর ২০২৫
ভারতকে হারালেও বাফুফেকে গুনতে হচ্ছে জরিমানা
এর আগে গত জুনে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুতে দুই মিনিট বিলম্বের জন্য বাফুফেকে দেড় হাজার ডলার জরিমানা করা হয়েছিল।১০:০৯ ২০ ডিসেম্বর ২০২৫
লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান
এর আগে, গত ৫ ডিসেম্বর দেশে আসেন ডা. জুবাইদা রহমান। দেশে পৌঁছানোর পর তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান।০৯:৪৫ ২০ ডিসেম্বর ২০২৫
























