News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২০, ২০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৩:২১, ২০ ডিসেম্বর ২০২৫

শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত

শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত

ছবি: সংগৃহীত

অনিবার্য কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমি অনির্দিষ্টকালের জন্য সব অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত করেছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে নাট্যদল ‘অবলোকন’ তাদের নাটক ‘গন্ধসূত্র’ প্রদর্শন করে। শনিবার (১৯ ডিসেম্বর) নাটকটির দ্বিতীয় প্রদর্শনীর কথা থাকলেও মিলনায়তন বরাদ্দ স্থগিত থাকায় তা অনুষ্ঠিত হয়নি।

নাটকের নির্দেশক কাজী তৌফিকুল ইসলাম ইমন বলেন, দেশের অরাজক পরিস্থিতির কারণে শিল্পকলা একাডেমি বন্ধ রাখা হয়েছে। এজন্য আমাদের প্রদর্শনী বাতিল করতে হয়েছে।

নাট্যদল অবলোকনের ফেসবুক পেজে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, দেশের অরাজক পরিস্থিতির কারণে ১৯ ডিসেম্বরের ‘গন্ধসূত্র’ নাটকের প্রদর্শনী বন্ধ রাখতে হয়েছে। যারা অগ্রিম টিকিট নিয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: নতুন লুকে ছোট পর্দার কেয়া পায়েল

শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী জানান, অনিবার্য কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ও প্রদর্শনী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়