ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে নিল মেটা
ছবি: সংগৃহীত
সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ মেটা কর্তৃপক্ষ সরিয়ে দিয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে প্রায় ২২ লাখ অনুসারীর ওই পেজ খুঁজে পাওয়া যায়নি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর পর দেশের দুটি শীর্ষ জাতীয় দৈনিক- প্রথম আলো ও ডেইলি স্টারসহ ছায়ানট ও উদীচীর মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায়।
আরও পড়ুন: চালকবিহীন রোবোট্যাক্সি পরীক্ষা শুরু করল টেসলা
বৃহস্পতিবার রাতে ইলিয়াস হোসেন ফেসবুকে উস্কানিমূলক কয়েকটি স্ট্যাটাস দেন। এর পর থেকে শুক্রবার রাত থেকে তার ফেসবুক পেজটি আর খুঁজে পাওয়া যায়নি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








