লক্ষাধিক মানুষের অংশগ্রহণে হাদির জানাজা সম্পন্ন
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নেন লক্ষাধিক মানুষ।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন শহীদ হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।
জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো ছাত্র-জনতা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন। মানিক মিয়া অ্যাভিনিউতে দীর্ঘ সময় সারিবদ্ধভাবে অপেক্ষার পর সকাল সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনসাধারণকে দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেয়।
আরও পড়ুন: সব বাংলাদেশির বুকে শরিফ ওসমান হাদি আছেন: প্রধান উপদেষ্টা
নিরাপত্তা তল্লাশির জন্য চীন থেকে আনা আটটি আর্চওয়ে গেট দিয়ে পর্যায়ক্রমে ছাত্র-জনতাকে দক্ষিণ প্লাজায় প্রবেশ করানো হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








