News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৮, ২০ ডিসেম্বর ২০২৫

দেশে পৌঁছেছে সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর মরদেহ 

দেশে পৌঁছেছে সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর মরদেহ 

ছবি: সংগৃহীত

দেশে পৌঁছেছে সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ বহনকারী উড়োজাহাজ অবতরণ করে।

মরদেহ বহনকারী উড়োজাহাজটি এর আগে শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় উগান্ডার এন্টেব বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়।

গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (UNISFA)-এর আওতাধীন কাদুগলি লজিস্টিকস বেইসে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ড্রোন হামলায় ছয় জন বাংলাদেশি শান্তিরক্ষী ঘটনাস্থলেই নিহত হন। হামলা স্থানীয় সময় দুপুর ৩টা ৪০ থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে ঘটে।

নিহত ৬ জন শান্তিরক্ষীর নাম- কর্পোরাল মো. মাসুদ রানা, সৈনিক শামীম রেজা, সৈনিক মো. মমিনুল ইসলাম, সৈনিক শান্ত মণ্ডল, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া।

আরও পড়ুন: হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে

হামলায় আরও ৮ জন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হন। তাদের মধ্যে আছেন লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, কর্পোরাল আফরোজা পারভিন ইতি, ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, সৈনিক মো. মেজবাউল কবির, সৈনিক মোসা, উম্মে হানি আক্তার, সৈনিক চুমকি আক্তার এবং সৈনিক মো. মানাজির আহসান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়