News Bangladesh

ভারতকে হারালেও বাফুফেকে গুনতে হচ্ছে জরিমানা

এর আগে গত জুনে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুতে দুই মিনিট বিলম্বের জন্য বাফুফেকে দেড় হাজার ডলার জরিমানা করা হয়েছিল।

১০:০৯ ২০ ডিসেম্বর ২০২৫

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান

এর আগে, গত ৫ ডিসেম্বর দেশে আসেন ডা. জুবাইদা রহমান। দেশে পৌঁছানোর পর তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান।

০৯:৪৫ ২০ ডিসেম্বর ২০২৫

হাদির জানাজা দুপুর ২টায়, মানতে হবে যেসব নির্দেশনা

শহীদ ওসমান হাদির জানাজা উপলক্ষে বিপুলসংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনার কথা জানিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, এ সময় মানিক মিয়া এভিনিউতে যানবাহন চলাচল সীমিত থাকবে। জানাজা অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

০৯:২৮ ২০ ডিসেম্বর ২০২৫

ঢাকা-৮ আসনে হাদির বদলে প্রার্থী হচ্ছেন বোন মাসুমা বেগম

শাহবাগ মোড়ে আয়োজিত ওই কর্মসূচিতে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম শাহরিয়ার কবীর। তিনি বলেন, শরিফ ওসমান হাদি কোনো সাধারণ মৃত্যু বরণ করেননি; দেশের মানুষ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে তিনি শহীদ হয়েছেন।

০৯:০৮ ২০ ডিসেম্বর ২০২৫

চলমান সহিংসতা মোকাবিলায় রাজনৈতিক ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের নতুন সংস্করণ হিসেবেই গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর ধারাবাহিক হামলা চালানো হচ্ছে। এই নৈরাজ্য কোনো একক রাজনৈতিক দলকে নয়, বরং পুরো রাষ্ট্রকেই ঝুঁকির মুখে ফেলছে।

০৮:৩৭ ২০ ডিসেম্বর ২০২৫

হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা

ভাষণের শুরুতেই ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, “ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলামিন শহিদ হিসেবে কবুল করুন -এই দোয়া করি। তার এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি।”

০৮:১৮ ২০ ডিসেম্বর ২০২৫

‘খালেদা জিয়ার অবস্থা বেশ স্থিতিশীল’

ডা. জাহিদ হোসেন জানিয়েছেন দেশের মানুষের দোয়ায় শারীরিক অবস্থা উন্নত। সিসিইউ সুবিধাসম্পন্ন কেবিনে বর্তমানে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী।

২২:০১ ১৯ ডিসেম্বর ২০২৫

ট্রাভেল পাস পেলেন তারেক রহমান, নিশ্চিত দেশে ফেরা

লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাস পাওয়ায় আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ১৮ বছর নির্বাসিত জীবন শেষে তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলীয়ভাবে অভ্যর্থনা ও শৃঙ্খলা ব্যবস্থাপনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

২১:৪৭ ১৯ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদির জানাজার সময় পরিবর্তন

শুক্রবার সন্ধ্যায় ঘোষিত সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, সিঙ্গাপুরে শাহাদাতবরণকারী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির নামাজে জানাজা শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে; অংশগ্রহণকারীদের ব্যাগ বহন নিষিদ্ধ করা হয়েছে এবং সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

২১:২৫ ১৯ ডিসেম্বর ২০২৫

উদীচীর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

রাজধানীর তোপখানা রোডে অবস্থিত উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

২০:৪৩ ১৯ ডিসেম্বর ২০২৫

স্থির প্রত্যয় যাত্রায় অবিচল থাকার শানিত শপথ ছায়ানটের

গভীর শোকের মধ্যেও সংস্কৃতি, সঙ্গীত ও শিক্ষার ক্ষেত্রে অটল থাকার অঙ্গীকার প্রকাশ করেছে ছায়ানট। হামলা ও লুটপাটের পরও প্রতিষ্ঠানটি স্বনির্ভরভাবে পুনর্গঠন ও শিক্ষার কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেছে।

২০:২৫ ১৯ ডিসেম্বর ২০২৫

ছায়ানটে হামলার প্রতিবাদে শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীদের কণ্ঠে জাতীয় সংগীত

নালন্দা ও ছায়ানট বিদ্যায়তনের শিক্ষার্থী, অভিভাবক ও সংস্কৃতিকর্মীরা জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করে হামলার প্রতিবাদ জানালেন। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, হামলাকারীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনা হবে, এবং ভবনের সংস্কার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের সহায়তা দেবে।

১৯:৫৬ ১৯ ডিসেম্বর ২০২৫

ঢাকা বিমানবন্দর ও শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার

শরিফ ওসমান হাদির মরদেহ আজ সন্ধ্যা ঢাকায় পৌঁছাবে। বিমানবন্দর ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধের জন্য সতর্ক অবস্থান।

১৯:৩২ ১৯ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদির জানাজা শনিবার, দাফন কবি নজরুল ইসলামের পাশে

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় সংসদ ভবনে জানাজা; পরিবারের ইচ্ছা অনুযায়ী শহীদ হাদিকে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে।

১৮:৫৯ ১৯ ডিসেম্বর ২০২৫

ঢাকায় জনসমাগম ও যানজট, মার্কিন দূতাবাসের সতর্কতা

শরিফ ওসমান হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত হবে। ঢাকায় ব্যাপক যানজট ও জনসমাগমের সম্ভাবনা; মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে দূতাবাস।

১৮:৫১ ১৯ ডিসেম্বর ২০২৫

ঢাকায় পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছেছে এবং বিমানবন্দর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে সরকারি মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হবে।

১৮:১৫ ১৯ ডিসেম্বর ২০২৫

‘ছায়ানটে হামলা ফৌজদারি অপরাধ ও অভ্যুত্থানের চেতনা পরিপন্থি’

ওসমান হাদির শহিদি মৃত্যুর দিনে ছায়ানটে হামলা কেবল ফৌজদারি অপরাধ নয়, এটি জুলাই গণঅভ্যুত্থানের চেতনারও পরিপন্থি। সরকার দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে।

১৭:৩৯ ১৯ ডিসেম্বর ২০২৫

কুনার নদীর পানি সরাচ্ছে তালেবান, বিপাকে পাকিস্তান

আফগানিস্তান কুনার নদীর পানি নানগারহার বাঁধে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সেচ ও বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যয়ের মুখে, পানি সংকট তীব্র হচ্ছে।

১৬:৫২ ১৯ ডিসেম্বর ২০২৫

দ্বিতীয় দিনেও অবরোধ শাহবাগ, বিক্ষোভ অব্যাহত

শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে শাহবাগ মোড় দ্বিতীয় দিনেও অবরোধে ছাত্র-জনতা। দেশজুড়ে শোক মিছিল, দোয়া ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ চলছে।

১৬:১৯ ১৯ ডিসেম্বর ২০২৫

হিন্দুকুশে ৫.৭ মাত্রার ভূমিকম্প, কাঁপলো আফগানিস্তান ও পাকিস্তান

শুক্রবার ভোরে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান ও পাকিস্তানের বিভিন্ন এলাকা। তবে তাৎক্ষণিকভাবে কোথাও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি; সম্ভাব্য আফটারশকের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।

১৬:০৩ ১৯ ডিসেম্বর ২০২৫

সিঙ্গাপুর থেকে ঢাকার পথে ওসমান হাদির মরদেহ

চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মৃত্যুবরণ করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে বিমানটির।

১৫:৪৭ ১৯ ডিসেম্বর ২০২৫

সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের

সম্প্রতি সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ ও জানমাল ধ্বংসের ঘটনায় অন্তর্বর্তী সরকার কঠোর নিন্দা জানিয়ে নাগরিকদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে। গণতান্ত্রিক রূপান্তরের এই সংকটময় সময়ে সহিংসতা প্রত্যাখ্যান, সাংবাদিকদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

১৫:৩৭ ১৯ ডিসেম্বর ২০২৫

দুই কর্মসূচি স্থগিত, জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

সেখানে আরও বলা হয়েছে, শুক্রবার রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক বিষয় এবং আসন্ন কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

১৫:০০ ১৯ ডিসেম্বর ২০২৫

বিমানবন্দর এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ ঘোষণা বেবিচকের

এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, দেশে অনুমোদনহীন ড্রোন উড়ানো বিমান চলাচলের নিরাপত্তা ও সুরক্ষার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এ ধরনের কার্যক্রম ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা-২০২০ -এর পরিপন্থি।

১৪:৩৯ ১৯ ডিসেম্বর ২০২৫