News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৯, ১৯ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৪:৩৯, ১৯ ডিসেম্বর ২০২৫

বিমানবন্দর এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ ঘোষণা বেবিচকের

বিমানবন্দর এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ ঘোষণা বেবিচকের

ফাইল ছবি

বিমানবন্দর সংলগ্ন এলাকা, বিমান চলাচল রুট, প্রশিক্ষণ এলাকা এবং উড্ডয়ন ও অবতরণ এলাকায় সব ধরনের ড্রোন উড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

বেবিচক জানায়, আগামী ১৮ ডিসেম্বর থেকে পরের বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, দেশে অনুমোদনহীন ড্রোন উড়ানো বিমান চলাচলের নিরাপত্তা ও সুরক্ষার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এ ধরনের কার্যক্রম ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা-২০২০ -এর পরিপন্থি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশেষ প্রয়োজনে ড্রোন উড়ানো আবশ্যক হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ছাড়পত্র নিয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

আরও পড়ুন: প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

এ ছাড়া বেবিচকের অনুমতি ছাড়া ড্রোন উড়ানো থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় অনুমোদনহীন ড্রোন উড়ানোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়