News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৫, ২০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১০:১১, ২০ ডিসেম্বর ২০২৫

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান

ছবি: সংগৃহীত

 লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায়  লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর তিনি স্বামী তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আবারও দেশে ফিরে আসবেন।

এর আগে, গত ৫ ডিসেম্বর দেশে আসেন ডা. জুবাইদা রহমান। দেশে পৌঁছানোর পর তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান।

আরও পড়ুন: হাদির জানাজা দুপুর ২টায়, মানতে হবে যেসব নির্দেশনা

প্রসঙ্গত, বেগম খালেদা জিয়া বর্তমানে ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার পাশে থাকা এবং চিকিৎসায় সহায়তার জন্য ডা. জুবাইদা লন্ডন থেকে ঢাকায় আসেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়