News Bangladesh

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে বড় ধরনের বাধা সৃষ্টি করে।

১৪:১৮ ১৯ ডিসেম্বর ২০২৫

জুমার পরে শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত: নাহিদ

তিনি আরও বলেন, “জনগণের ক্ষোভকে পুঁজি করে কোনো হঠকারী গোষ্ঠী যেন ভাঙচুর, অগ্নিসংযোগ বা অন্য কোনো নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

১৩:৫৬ ১৯ ডিসেম্বর ২০২৫

নতুন আলু-পেঁয়াজ এলেও কমেনি বাজারের চাপ

বিক্রেতারা জানান, আড়ত থেকেই পণ্য কিনতে হচ্ছে বেশি দামে। পাশাপাশি পরিবহন ও শ্রমিক খরচ বাড়ায় খুচরা পর্যায়ে দামের প্রভাব পড়ছে।

১৩:৩৮ ১৯ ডিসেম্বর ২০২৫

বাবার কবরের পাশেই শেষ ঠিকানা চেয়েছিলেন হাদি

নলছিটি পৌরসভার খাসমহল এলাকার টিনশেডের একটি সাধারণ ঘরেই ১৯৯৩ সালে জন্ম নেন সৈয়দ শরিফ ওসমান হাদি। বাবা মাওলানা আবদুল হাদি ও মা তাসলিমা হাদির ঘরে ছয় সন্তানের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান হাদির বেড়ে ওঠা গ্রামেই। আজ সেই ঘর যেন কেবল স্মৃতির ফ্রেম- ঘাতকের গুলিতে চিরবিদায় নেওয়ায় শূন্যতার কালো ছায়া নেমে এসেছে তার জন্মভূমিতে।

১৩:১৪ ১৯ ডিসেম্বর ২০২৫

হাদির হত্যাকারীদের হাতে দেশ তুলে না দেওয়ার আহ্বান ইনকিলাব মঞ্চের

পোস্টে আরও বলা হয়, ‘আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে দেশে অরাজক পরিস্থিতি তৈরি হলে কারা লাভবান হবে, তা একবার ভেবে দেখুন।’

১২:৪৮ ১৯ ডিসেম্বর ২০২৫

হাদির মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক

ফেসবুকে ভেরিফায়েড পেজে দেয়া এক শোকবার্তায় দূতাবাস জানায়, “বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে আমরা তরুণ নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।” ফেসবুকে ভেরিফায়েড পেজে দেয়া এক শোকবার্তায় দূতাবাস জানায়, “বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে আমরা তরুণ নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

১২:২২ ১৯ ডিসেম্বর ২০২৫

ইউজিসির নিয়োগ পরীক্ষা স্থগিত

ইউজিসি জানায়, ১৫ পদে মোট ৭ হাজার ৩৫১ জন প্রার্থী পরীক্ষার জন্য নিবন্ধিত ছিলেন। নিয়োগ পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।

১২:০৬ ১৯ ডিসেম্বর ২০২৫

সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে: ফখরুল

পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। এ দেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের। শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন তার আত্মার মাগফিরাত কামনা করছে, তখন ডেইলি স্টার, প্রথম আলো সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং বরেণ্য সাংবাদিক নূরুল কবীরসহ অনেকের ওপর হীন হামলা সংঘটিত হয়েছে।

১১:৪০ ১৯ ডিসেম্বর ২০২৫

হাদির মৃত্যুর প্রতিবাদে শাহবাগ উত্তাল, ছাত্র-জনতার অবস্থান

এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর রাজধানীজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু সংবাদ আসে, যা বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার বিক্ষোভের সূত্রপাত করে।

১১:০৩ ১৯ ডিসেম্বর ২০২৫

হাদির মৃত্যু: দেশের বিভিন্ন স্থানে আগুন, ভাংচুর

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন ছাত্র সংগঠন ও ডাকসু নেতারাও সড়কে নেমেছেন। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, হত্যা করে আধিপত্যবিরোধী লড়াই বন্ধ করা যাবে না।

১০:৪২ ১৯ ডিসেম্বর ২০২৫

শুক্রবার প্রকাশিত হয়নি প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকা

পত্রিকা দুটির শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে আকস্মিকভাবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর সকল কর্মীকে দ্রুত অফিস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। এ কারণে অফিসের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।

১০:২৭ ১৯ ডিসেম্বর ২০২৫

শুক্রবার সন্ধ্যায় দেশে পৌঁছাবে হাদির মরদেহ, শনিবার জানাজা

প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন হাদি। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। কয়েক দিনের চিকিৎসার পর গত সোমবার (১৫ ডিসেম্বর) তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১০:০৬ ১৯ ডিসেম্বর ২০২৫

গিয়াস সানির কথা ও সুরে পারভেজ খানের কণ্ঠে ‘আদুরী’

গানটি প্রসঙ্গে গীতিকার গিয়াস সানি বলেন,‘আদুরী’ আমার জন্য খুবই বিশেষ একটি গান। সহজ ও আবেগী কথার ভেতর দিয়ে ভালোবাসার একান্ত অনুভূতিটা তুলে ধরার চেষ্টা করেছি। পারভেজ খানের কণ্ঠে গানটি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। সংগীত পরিচালক এ এন ফরহাদ ও পুরো টিম খুব যত্ন নিয়ে কাজ করেছে। আশা করি গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে।

০৯:৫৩ ১৯ ডিসেম্বর ২০২৫

তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া, টানা ৯ দিন ৯ ডিগ্রির ঘরে তাপমাত্রা

এদিকে পঞ্চগড়সহ আশপাশের জেলাগুলোতে কয়েক দিন ধরে হিমালয়ের হিমেল বাতাসের প্রভাব অব্যাহত রয়েছে। সকালবেলা সূর্যের দেখা মিললেও তেমন উত্তাপ পাওয়া যাচ্ছে না। রাত ও ভোরে ঠান্ডার তীব্রতায় গ্রাম-গঞ্জের মানুষ গরম কাপড় পরিধান করে বাইরে বের হচ্ছেন। তবে গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

০৯:৪১ ১৯ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ ব্যাংকের শুক্রবারের লিখিত পরীক্ষা স্থগিত

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিনিয়র অফিসার পদের (Job ID-10220) লিখিত পরীক্ষা আজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হলো। ফলে নির্ধারিত সময়ে পরীক্ষাটি আর অনুষ্ঠিত হচ্ছে না।

০৯:১৫ ১৯ ডিসেম্বর ২০২৫

প্রথম আলোর কার্যালয়ে হামলা-ভাঙচুর, ডেইলি স্টারে অগ্নিসংযোগ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে হামলাকারীদের লাঠিসোঁটা নিয়ে ভাঙচুর করতে দেখা যায়। পাশাপাশি প্রথম আলোর কার্যালয়ের সামনের সড়কে আগুন জ্বালানোর ঘটনাও ভিডিওতে উঠে এসেছে।

০৮:৫৮ ১৯ ডিসেম্বর ২০২৫

হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

তারেক রহমান বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী রাজনৈতিক কর্মী ও নির্ভীক কণ্ঠস্বর, যিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি জুলাইয়ের যোদ্ধাদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণ এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

০৮:৩৮ ১৯ ডিসেম্বর ২০২৫

ওসমান শরিফ হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

ভাষণে প্রধান উপদেষ্টা আরও বলেন, ওসমান হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব সরকার নেবে। পাশাপাশি তার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না বলেও তিনি কঠোর অবস্থানের কথা জানান।

০৮:১৬ ১৯ ডিসেম্বর ২০২৫

না ফেরার দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি

গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়

২২:২৪ ১৮ ডিসেম্বর ২০২৫

আজ-কালের মধ্যেই বদলাচ্ছে একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড

ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে দুর্বল পাঁচটি ব্যাংকের একীভূতকরণ ও সাইনবোর্ড পরিবর্তনের কাজ শিগগিরই শুরু হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি আশ্বস্ত করেন, একীভূতকরণ প্রক্রিয়ায়ও গ্রাহকেরা প্রয়োজনে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত আমানত দ্রুত ফেরত পাবেন।

২১:৫২ ১৮ ডিসেম্বর ২০২৫

রিজার্ভে ঊর্ধ্বগতি, গ্রস রিজার্ভ পৌঁছাল ৩২.৫৭ বিলিয়ন ডলারে

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ১৮ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২.৫৭ বিলিয়ন ডলারে। আইএমএফের বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে একই সময়ে রিজার্ভের পরিমাণ ২৭.৮৮ বিলিয়ন ডলার, যা বৈদেশিক লেনদেনে ইতিবাচক প্রবণতা নির্দেশ করে।

২১:৩৮ ১৮ ডিসেম্বর ২০২৫

তাইওয়ানে ৫.১ মাত্রার ভূমিকম্প, কেঁপে ওঠে তাইপেই

তাইওয়ানের পূর্বাঞ্চলের হুয়ালিয়েন শহরে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে, যার প্রভাবে রাজধানী তাইপেইতে কিছুক্ষণের জন্য ভবনগুলো কেঁপে ওঠে। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

২১:২৬ ১৮ ডিসেম্বর ২০২৫

রাজধানীতে হোটেল কক্ষে জাপা নেতার মরদেহ উদ্ধার

রাজধানীর বিজয়নগরে হোটেল কক্ষে জাতীয় পার্টির নেতা হাজরা শহিদুল ইসলামের (৬৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হার্ট অ্যাটাককে মৃত্যুর কারণ হিসেবে ধরা হচ্ছে; ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে।

২০:২১ ১৮ ডিসেম্বর ২০২৫

রাজধানীতে তিন স্থানে ককটেল বিস্ফোরণ, এক নারী আহত

বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার পর শান্তিনগর, মগবাজার ও মৌচাক এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মৌচাকে ফ্লাইওভার থেকে ছুড়ে মারা ককটেলে একজন নারী পথচারী আহত হন।

২০:০৫ ১৮ ডিসেম্বর ২০২৫