News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৮, ১৯ ডিসেম্বর ২০২৫

হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, শরিফ ওসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ডে আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ তায়ালা যেন তার রুহের মাগফিরাত করেন এবং তাকে বেহেশত নসিব করেন। তার এই অকাল ও শহীদি মৃত্যু আবারও মনে করিয়ে দেয়- রাজনৈতিক সহিংসতা কত বড় মানবিক মূল্য দাবি করে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী রাজনৈতিক কর্মী ও নির্ভীক কণ্ঠস্বর, যিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি জুলাইয়ের যোদ্ধাদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণ এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি আরও বলেন, আমি তার শোকাহত পরিবার, স্বজন এবং সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই- দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।

আরও পড়ুন: মেয়ে জাইমাকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে দেশে ফিরছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে এ ধরনের ঘটনা আর বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে এবং দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা কোনোভাবে বাধাগ্রস্ত না হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়