ইউজিসির নিয়োগ পরীক্ষা স্থগিত
ফাইল ছবি
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক/সহকারী সচিব পদে নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এমসিকিউ টাইপের এই নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন শুক্রবার সকালে এ তথ্য জানান।
ইউজিসি জানায়, ১৫ পদে মোট ৭ হাজার ৩৫১ জন প্রার্থী পরীক্ষার জন্য নিবন্ধিত ছিলেন। নিয়োগ পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের শুক্রবারের লিখিত পরীক্ষা স্থগিত
উল্লেখ্য, ওসমান হাদির মৃত্যুর ঘটনায় দেশে উত্তপ্ত পরিস্থিতির কারণে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতেই প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটে। মূলত এই উত্তপ্ত পরিস্থিতিই নিয়োগ পরীক্ষা স্থগিত করার প্রধান কারণ হিসেবে বলা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








