বাংলাদেশ ব্যাংকের শুক্রবারের লিখিত পরীক্ষা স্থগিত
ছবি: সংগৃহীত
ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় (বিএসসিএস) আয়োজিত সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিনিয়র অফিসার পদের (Job ID-10220) লিখিত পরীক্ষা আজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হলো। ফলে নির্ধারিত সময়ে পরীক্ষাটি আর অনুষ্ঠিত হচ্ছে না।
আরও পড়ুন: স্নাতক পাসে চাকরি দেবে ওয়াটারএইড
এতে আরও জানানো হয়, স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








