News Bangladesh

চাকরি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৯, ৩ মার্চ ২০২৬
আপডেট: ১৪:০০, ৩ মার্চ ২০২৬

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে ব্র্যাক

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে ব্র্যাক

ছবি: ইমেজ বাজার

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে  বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। প্রতিষ্ঠানটি ‘প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৪ মার্চ। 

বিভাগের নাম: মাইক্রোফাইন্যান্স

পদের নাম: প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট

পদ সংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর অথবা সমমান

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: নির্ধারিত নয়

কর্মস্থল: দেশের যেকোনো স্থান

আরও পড়ুন: ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ

বেতন: ১৬,০০০-৩২,২৮৭ টাকা

অন্যান্য সুযোগ-সুবিধাসমূহ: নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্য ও জীবনবীমা এবং অন্যান্য।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন 

আবেদনের সময়সীমা: ১৪ মার্চ, ২০২৬ 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়