News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৭, ১৯ ডিসেম্বর ২০২৫

শুক্রবার প্রকাশিত হয়নি প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকা

শুক্রবার প্রকাশিত হয়নি প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকা

ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ানবাজারে হামলার কারণে শুক্রবার প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের অফিসের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় উভয় পত্রিকা প্রকাশিত হয়নি। অনলাইন কার্যক্রমও প্রায় স্থবির হয়ে পড়েছে।

পত্রিকা দুটির শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে আকস্মিকভাবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর সকল কর্মীকে দ্রুত অফিস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। এ কারণে অফিসের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।

ফলে শুক্রবার ছাপা পত্রিকা বের করা সম্ভব হয়নি এবং অনলাইন কার্যক্রমও আপাতত স্থবির রয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতের ঘটনার সময় কয়েকশ বিক্ষুব্ধ ব্যক্তি প্রথমে দৈনিক প্রথম আলো, পরে দ্য ডেইলি স্টারের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এই সময় অনেক সাংবাদিক ভবনের ভেতরে আটকা পড়েন।

আরও পড়ুন: শুক্রবার সন্ধ্যায় দেশে পৌঁছাবে হাদির মরদেহ, শনিবার জানাজা

পরে সেনা, পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের সরিয়ে দেন। এরপর ফায়ার সার্ভিস ভবনের ভেতরে আটকা পড়া কর্মীদের উদ্ধার করে আগুন নিভিয়ে দেয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়