News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫৯, ২১ ডিসেম্বর ২০২৫

এ কে খন্দকারের জানাজা রবিবার, অংশ নেবেন প্রধান উপদেষ্টা

এ কে খন্দকারের জানাজা রবিবার, অংশ নেবেন প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ ও সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের জানাজা  রবিবার  (২১ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত হবে। জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানানো হয়। জানাজাটি দুপুরে বিমানবাহিনী ঘাঁটি বাশার (ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড) এলাকায় অনুষ্ঠিত হবে।

এর আগে শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার শেষ নিশ্বাস ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

আইএসপিআর জানায়, এ কে খন্দকার ১৯৫২ সালের সেপ্টেম্বরে পাকিস্তান বিমানবাহিনীতে (পিএএফ) পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। তিনি ১৯৫৫ সাল পর্যন্ত ফাইটার পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে ফ্লাইং ইন্সট্রাক্টর হিসেবে কাজ করেন।

১৯৫৭ সাল পর্যন্ত তিনি পাকিস্তান এয়ার ফোর্স একাডেমিতে দায়িত্বে ছিলেন। এরপর ফ্লাইং ইন্সট্রাক্টর স্কুলে ১৯৫৮ সাল পর্যন্ত ফ্লাইট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জেট ফাইটার কনভারশন স্কোয়াড্রনে ১৯৬০ সাল পর্যন্ত ফ্লাইট কমান্ডার হিসেবে দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন: ইসির সাথে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ আজ

তিনি ১৯৬১ সাল পর্যন্ত পিএএফ একাডেমিতে স্কোয়াড্রন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর জেট ফাইটার কনভারশন স্কোয়াড্রনে ১৯৬৫ সাল পর্যন্ত স্কোয়াড্রন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৬ সাল পর্যন্ত পিএএফ একাডেমির ট্রেনিং উইংয়ের অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্ব পালন করেন। পরে পিএএফ প্ল্যানিং বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে ১৯৬৯ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন। একই বছর ঢাকায় পিএএফ বেইসের সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়