News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৯, ২১ ডিসেম্বর ২০২৫

ইসির সাথে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ আজ

ইসির সাথে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ আজ

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায়  একটি সভা অনুষ্ঠিত হবে। 

রবিবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে দুপুর ১২টায় সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ ও তথ্য) মো. রুহুল আমিন মল্লিক।

তিনি জানান, দুপুর ১২টায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে ইসির বৈঠক অনুষ্ঠিত হবে। পরে দুপুর আড়াইটায় আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে ইসি সচিবালয়ের বেজমেন্টে গণমাধ্যমকে ব্রিফ করা হবে।

এ বিষয়ে ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা সংক্রান্ত সভাটি রবিবার সকাল ১০টার পরিবর্তে দুপুর ২টা ৩০ মিনিটে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সভায় নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: হাদির হত্যাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

সভার আলোচ্য সূচির মধ্যে রয়েছে- নির্বাচন-পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম রোধে যৌথ বাহিনীর কার্যক্রম, প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণবিধিমালা-২০২৫ অনুযায়ী আচরণবিধি প্রতিপালন এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়াদি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়