News Bangladesh

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুনে নিহত ১, জীবিত উদ্ধার ১৫

সি ক্রুজ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ১৯৪ জন পর্যটকের জন্য আজ জাহাজে থাকা পরিকল্পিত ছিল। তবে কেউ জাহাজে উঠেননি, ফলে কেউ হতাহত হননি। যাত্রীদের একটি অংশকে অন্য জাহাজে সেন্ট মার্টিনে পাঠানো হয়েছে।

১২:৫৫ ২৭ ডিসেম্বর ২০২৫

হাদির কবর জিয়ারত শেষে ভোটার হতে ইসির উদ্দেশে তারেক রহমান

ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনের প্রার্থী হতে হলে যে কোনো এলাকার ভোটার হতে হয়। ২০০৮ সালের ছবিযুক্ত ভোটার তালিকার সময় নানা কারণে ভোটার হতে পারেননি তারেক রহমান। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ২৯ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। এ কারণে আজ তিনি ভোটার হতে ইসিতে উপস্থিত হয়েছেন।

১২:২২ ২৭ ডিসেম্বর ২০২৫

হাদির সমাধিস্থলে পৌঁছেছেন তারেক রহমান

এদিকে, শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষ্যে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ।

১১:৪১ ২৭ ডিসেম্বর ২০২৫

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

মসজিদ সূত্রে জানা গেছে, তিন মাস পর পর দানবাক্স খোলা হলেও এবার ৩ মাস ২৭ দিন পর তা করা হয়েছে। এ কারণে এবার নতুন করে আরও দুটি দানবাক্স বসানো হয়েছে।

১১:১৩ ২৭ ডিসেম্বর ২০২৫

বিদেশে ছুটির আমেজে নুসরাত ফারিয়া

নেটিজেনরা ছবিগুলোতে তাকে প্রশংসা করেছেন। একজন নুসরাতকে ‘ক্লিওপেট্রা’র সঙ্গে তুলনা করেছেন, আরেকজন লিখেছেন, “গর্জিয়াস বিউটি অ্যান্ড কিউটি।” তবে তীব্র শীতে পাতলা পোশাকের কারণে মজার মন্তব্যও পড়েছে।

১০:৫৩ ২৭ ডিসেম্বর ২০২৫

এমসিজিতে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

শুধু টেস্ট ক্রিকেট বিবেচনায় নিলে, মেলবোর্নে আগের রেকর্ডটি ছিল ২০১৩ সালের বক্সিং ডে টেস্টে। ওই ম্যাচের প্রথম দিনে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের লড়াই দেখতে উপস্থিত ছিলেন ৯১ হাজার ১১২ জন দর্শক।

১০:২২ ২৭ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদির কবর জিয়ারতসহ আজ যেসব কর্মসূচি তারেক রহমানের

দিনের শেষ কর্মসূচি হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) পরিদর্শন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

০৯:৫১ ২৭ ডিসেম্বর ২০২৫

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন

ঘটনাটি নিশ্চিত করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম জানান, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং জাহাজটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যক্রমে অগ্নিকাণ্ডের সময় জাহাজে কোনো পর্যটক উপস্থিত ছিলেন না।

০৯:৩০ ২৭ ডিসেম্বর ২০২৫

ঘন কুয়াশায় সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিরাপত্তা) বাবু লাল বৈদ্য জানান, হঠাৎ নদী এলাকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌপথে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে গেছে। এতে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হওয়ায় সারাদেশে নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

০৯:০২ ২৭ ডিসেম্বর ২০২৫

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে রাতভর অবস্থান কর্মসূচি

এর আগে, ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সারারাত অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। ঘোষণার পর নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হাদি চত্বরে জড়ো হয়ে অবস্থান নেন।

০৮:৪১ ২৭ ডিসেম্বর ২০২৫

রাতে জাতীয় স্মৃতিসৌধের বর্জ্য পরিষ্কার করলেন বিএনপির নেতাকর্মীর

রাত ১০টা ৩৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন তারেক রহমান। এরপর রাত ১০টা ৩৭ মিনিটে গাড়িতে বসেই তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

০৮:১৬ ২৭ ডিসেম্বর ২০২৫

দেশে আবারও ভূকম্পন অনুভূত

শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে ৩.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন বান্দরবানবাসীরা। ভূমিকম্পের উৎপত্তিস্থল ২২.০৭° উত্তর অক্ষাংশ, ৯২.৫১° পূর্ব দ্রাঘিমাংশে, দূরত্ব বান্দরবান সদর থেকে ২৮৬ কিলোমিটার।

২২:০৭ ২৬ ডিসেম্বর ২০২৫

গণঅধিকার ছেড়ে বিএনপিতে যাচ্ছেন রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হলেও রাশেদ খাঁন জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত হলে তিনি আনুষ্ঠানিকভাবে জানাবেন।

২১:৪৪ ২৬ ডিসেম্বর ২০২৫

দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে সব ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে বিআইডব্লিউটিসি। দৃশ্যমানতা স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

২১:০৬ ২৬ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারত

বাংলাদেশে সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে ‘উদ্বেগজনক’ আখ্যা দিয়ে দেশটির সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছে ভারত। সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অপরাধীদের বিচারের আওতায় আনার প্রত্যাশা জানানো হয়েছে।

২০:২৩ ২৬ ডিসেম্বর ২০২৫

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নেতারা সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটি, উপদেষ্টা কাউন্সিল ও জেলা নেতারা; নিরাপত্তায় মোতায়েন ছিল সেনা, পুলিশ ও র‌্যাব।

১৯:৩৫ ২৬ ডিসেম্বর ২০২৫

‘তারেক রহমানের নেতৃত্বে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র হবে বাংলাদেশ’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। মির্জা ফখরুল আশাবাদ প্রকাশ করেন, তার নেতৃত্বে বাংলাদেশ সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে।

১৮:২৪ ২৬ ডিসেম্বর ২০২৫

শহীদ জিয়ার মাজারে তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান। মাজার জিয়ারতের পর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন; নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

১৭:১১ ২৬ ডিসেম্বর ২০২৫

হাদি হত‍্যার বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় অবরোধ করেছে। জুমার নামাজের পর শুরু হওয়া অবস্থান চলাকালীন তারা যান চলাচল বন্ধ করে দেন এবং প্রয়োজনে রাত্রি অবস্থানেরও ঘোষণা দেন।

১৬:২১ ২৬ ডিসেম্বর ২০২৫

অনিবার্য কারণে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

অনিবার্য কারণবশত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন হিসাব সহকারী পদের আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

১৫:৫৩ ২৬ ডিসেম্বর ২০২৫

গুলশান থেকে জিয়ার সমাধির পথে তারেক রহমান

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের উদ্দেশে গুলশানের বাসভবন থেকে যাত্রা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাজার জিয়ারত শেষে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন; এ উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

১৫:২৫ ২৬ ডিসেম্বর ২০২৫

৩০০ ফিট এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে বিএনপি

তিনি জানান, এয়ারপোর্ট এলাকা থেকে কাঞ্চন ব্রিজ হয়ে কুড়িল বিশ্বরোড পর্যন্ত দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলবে। পাশাপাশি আগামীকাল (শনিবার) দলটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হবে।

১৫:০০ ২৬ ডিসেম্বর ২০২৫

‘তারেক রহমানের ভোটার হতে কোনো আইনি বাধা নেই’

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। এদিকে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতির মধ্যেই তার ভোটার হওয়া নিয়ে রাজনৈতিক ও নির্বাচন সংশ্লিষ্ট আলোচনা জোরদার হয়েছে।

১৪:৪৭ ২৬ ডিসেম্বর ২০২৫

১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আর প্রশ্ন নেই: প্রেস সচিব

প্রেস সচিব জানান, আগামী এক-দুদিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হবে। এরপর প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচারে নামবেন। ছাপাখানাগুলো পূর্ণগতিতে চালু হবে এবং টেলিভিশন চ্যানেলগুলোতে নির্বাচনকেন্দ্রিক আলোচনা ও বিতর্ক শুরু হবে, যার প্রভাব গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছাবে।

১৪:৪২ ২৬ ডিসেম্বর ২০২৫