শহীদ জিয়ার মাজারে তারেক রহমান
ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে প্রত্যাবর্তনের পর তিনি প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে মাজারে উপস্থিত হন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর গুলশানের বাসভবন থেকে যাত্রা শুরু করে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়ার মাজারে পৌঁছান। সেখানে সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন এবং দলের নেতাকর্মীদের সঙ্গে মিলিত হয়ে শ্রদ্ধা জানান।
আরও পড়ুন: গুলশান থেকে জিয়ার সমাধির পথে তারেক রহমান
তারেক রহমান মাজার জিয়ারতের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধেও শ্রদ্ধা নিবেদন করেন। মাজার ও স্মৃতিসৌধসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেন, শুক্রবার তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়ার মাজারে দোয়া ও শ্রদ্ধা নিবেদন করবেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








