News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২৫, ২৬ ডিসেম্বর ২০২৫

গুলশান থেকে জিয়ার সমাধির পথে তারেক রহমান

গুলশান থেকে জিয়ার সমাধির পথে তারেক রহমান

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাত্রা করেছেন। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে রাজধানীর গুলশানের বাসভবন থেকে তিনি এ যাত্রা শুরু করেন।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পৌঁছে তারেক রহমান সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন। এ সময় তার সঙ্গে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: ‘তারেক রহমানের ভোটার হতে কোনো আইনি বাধা নেই’

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

এদিকে শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে তারেক রহমানের যাত্রার বিষয়টি বিএনপির মিডিয়া সেলের অফিসিয়াল পেজে প্রকাশিত এক আপডেটেও জানানো হয়। 

সেখানে উল্লেখ করা হয়, গুলশানের বাসভবন থেকে তিনি জিয়াউর রহমানের সমাধির উদ্দেশে রওনা হয়েছেন।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে এরই মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত হয়েছেন। পাশাপাশি সমাধি প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক নেতা-কর্মী জড়ো হন।

নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি, সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। এ উপলক্ষ্যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্বদেশে প্রত্যাবর্তন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়