News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২২:০৭, ২৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২২:০৮, ২৬ ডিসেম্বর ২০২৫

দেশে আবারও ভূকম্পন অনুভূত

দেশে আবারও ভূকম্পন অনুভূত

ফাইল ছবি

হঠাৎ ভূকম্পনে আতঙ্কিত হয়ে পড়েন বান্দরবানবাসী। চারপাশ কেঁপে ওঠার সঙ্গে সঙ্গে মানুষ ঘর থেকে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে বান্দরবানে ভূমিকম্প অনুভূত হয়। 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কম্পনের মাত্রা ছিল ৩.৯ রিখটার স্কেলে, এবং এর গভীরতা ১০ কিলোমিটার।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২২.০৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২.৫১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, যা বান্দরবান সদর থেকে ২৮৬ কিলোমিটার দূরে।

আরও পড়ুন: দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ

বান্দরবান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয় বাসিন্দা হেলালউর রশিদ বলেন, সন্ধ্যায় হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠে। আতঙ্কিত হয়ে মানুষ ছোটাছুটি শুরু করে।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়