News Bangladesh

দীর্ঘ বিরতির পর সারাদেশে একযোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য দীর্ঘ ১৬ বছর পর আজ (২৮ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। সারাদেশের ৬১১ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে, মানতে হচ্ছে কঠোর নির্দেশনা।

১০:১৪ ২৮ ডিসেম্বর ২০২৫

৮ বিভাগীয় শহরে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার ও ভারতীয় প্রভাবমুক্ত বাংলাদেশের দাবিতে আজ দুপুর ২টা থেকে দেশের আট বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। বিচারের দাবিতে দৃশ্যমান পদক্ষেপ না নিলে প্রধান উপদেষ্টাকেও না মানার হুঁশিয়ারি দিয়ে শাহবাগ থেকে রাজপথে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

০৯:১৫ ২৮ ডিসেম্বর ২০২৫

সাড়ে তিন বছরের পদ্মা সেতুর আয় ২৯৩৬ কোটি টাকা

পদ্মা সেতু চালুর সাড়ে তিন বছরে দুই কোটি ২৯ লাখ যানবাহন থেকে সর্বমোট ২৯৩৬ কোটি টাকা টোল আদায় হয়েছে। রাজস্ব আদায়ে সাফল্যের রেকর্ড গড়লেও ৩০ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের দীর্ঘমেয়াদী ঋণের কিস্তি পরিশোধ এখন বড় চ্যালেঞ্জ।

০৮:৩৬ ২৮ ডিসেম্বর ২০২৫

জামায়াতের সঙ্গে জোট প্রসঙ্গে এনসিপির ৩০ নেতার ‘লাল কার্ড’

জামায়াতের সঙ্গে জোটের গুঞ্জনে এনসিপির ৩০ কেন্দ্রীয় নেতার তীব্র বিরোধ ও আহ্বায়ক নাহিদ ইসলামকে আলটিমেটাম। আদর্শ বিসর্জন দিয়ে সমঝোতা করলে গণ-অভ্যুত্থানের চেতনা ক্ষুণ্ন ও জনসমর্থন হারানোর হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।

২১:৩৪ ২৭ ডিসেম্বর ২০২৫

গভীর রাতে ঠাকুরগাঁওয়ে সত্যপীরের মাজার ও কবর ভাঙচুর

ঠাকুরগাঁওয়ে শত বছরের পুরোনো সত্যপীরের মাজারে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা ও কবর ভাঙচুরের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। চুরির আলামত না থাকায় নির্বাচনকে সামনে রেখে ধর্মীয় উগ্রপন্থীরা পরিস্থিতি অস্থিতিশীল করতে এ পরিকল্পিত হামলা চালিয়েছে বলে ধারণা করছে প্রশাসন।

২০:৪৯ ২৭ ডিসেম্বর ২০২৫

দেশজুড়ে বিএনপির চূড়ান্ত মনোনয়নে নাটকীয় পরিবর্তন

দেশজুড়ে আসন সমঝোতা ও অভ্যন্তরীণ কোন্দল মেটাতে একঝাঁক প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বিএনপি। চট্টগ্রাম, যশোর ও পিরোজপুরসহ গুরুত্বপূর্ণ আসনগুলোতে পুরনোদের বদলে নতুন ও প্রভাবশালী নেতাদের হাতে ধানের শীষ তুলে দিল হাইকমান্ড।

২০:০৮ ২৭ ডিসেম্বর ২০২৫

এনসিপি ত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, ফেরত দেবেন গণচাঁদা

এনসিপি থেকে পদত্যাগ করে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন ডা. তাসনিম জারা। একইসাথে নৈতিক অবস্থান থেকে তার নির্বাচনী তহবিলে সংগৃহীত অর্থ দাতাদের ফেরত দেওয়ার প্রক্রিয়া ও অনলাইন ফর্ম শেয়ার করেছেন তিনি।

১৯:৫৪ ২৭ ডিসেম্বর ২০২৫

ভারতে ৪.৫ মাত্রার কম্পন ছড়িয়ে পড়ল বাংলাদেশের কাছে

ভারতের আসাম ও গুজরাটে আজ যথাক্রমে ৪.৫ ও ৪.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের গভীরে। গত এক সপ্তাহে অরুণাচল ও আসামে চারবার কম্পন অনুভূত হওয়ায় জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

১৯:৪১ ২৭ ডিসেম্বর ২০২৫

রুশ হুমকি মোকাবিলায় তরুণদের ‘পেইড গ্যাপ ইয়ারে’ টানছে ব্রিটেন

রুশ হুমকি মোকাবিলায় ‘হোল অব সোসাইটি’ কৌশলের অধীনে ১৮-২৫ বছর বয়সী তরুণদের জন্য বেতনভুক্ত ‘গ্যাপ ইয়ার’ কর্মসূচি শুরু করছে যুক্তরাজ্য। ২. জাতীয় প্রতিরক্ষা জোরদারে প্রশিক্ষণের পাশাপাশি এই উদ্যোগে বছরে প্রায় ২৬ হাজার পাউন্ড বেতন ও নতুন ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন তরুণরা।

১৯:২২ ২৭ ডিসেম্বর ২০২৫

কেরানীগঞ্জে মাদরাসায় বিস্ফোরণের রহস্য উদ্ধার

বিস্ফোরণের দিন মাদরাসা বন্ধ থাকলেও, ভবনের ভিতরে চলছিল বোমা তৈরির কাজ। ভয়াবহ বিস্ফোরণে নারী ও শিশুসহ চারজন আহত হন। 

১৮:৪৩ ২৭ ডিসেম্বর ২০২৫

শোককে শক্তিতে রূপান্তরিত করে ঢাকা ক্যাপিটালসের জয়যাত্রা

শোকে শক্তি খুঁজে রাজশাহী ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস। মাঠে উপস্থিত থাকলেও জয় দেখতে পাননি প্রয়াত সহকারী কোচ মাহবুব আলী জাকি; জয়ের কৃতিত্ব উৎসর্গ করেছেন অধিনায়ক মিঠুন।

১৮:০৫ ২৭ ডিসেম্বর ২০২৫

গ্রিসের উপকূল থেকে ১৩১ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূল থেকে ১৩১ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। পাঁচ দিনের মধ্যে এই এলাকায় সমুদ্র থেকে উদ্ধার হওয়া অভিবাসীর সংখ্যা বেড়ে ৮৪০ জনে পৌঁছেছে।

১৭:২৫ ২৭ ডিসেম্বর ২০২৫

‘নাইজেরিয়ায় মার্কিন বিমান হামলা আইএসের জন্য বড়দিনের উপহার’

যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার উত্তর-পশ্চিমে ইসলামিক স্টেটের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। ট্রাম্প এটিকে ‘আইএসের জন্য বড়দিনের উপহার’ হিসেবে অভিহিত করেছেন এবং হামলার সময় বড়দিনে করার প্রতীকী বার্তা দিয়েছেন।

১৭:১৩ ২৭ ডিসেম্বর ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পক্ষে নয়। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে।

১৬:৫৫ ২৭ ডিসেম্বর ২০২৫

রবিবার ইসিতে উপস্থাপিত হবে তারেক-জাইমার ভোটার নথি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কন্যা জাইমা রহমানের ভোটার হওয়ার নথি আগামী রবিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনে উপস্থাপন করা হবে। গুলশান এলাকায় ভোটার নিবন্ধনের সব কার্যক্রম সম্পন্ন হলেও তফসিল ঘোষণার পর কমিশনের অনুমোদন প্রয়োজন।

১৬:৪৪ ২৭ ডিসেম্বর ২০২৫

কনসার্ট পণ্ড, যাদের দায়ী করলেন জেমস

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানে বহিরাগতদের ইট-পাটকেল নিক্ষেপ ও বিশৃঙ্খলার কারণে জেমসের কনসার্ট বাতিল করতে হয়। আয়োজকদের অব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যর্থতার কারণে অন্তত ২৫-৩০ জন আহত হন।

১৬:২১ ২৭ ডিসেম্বর ২০২৫

দিনভর কর্মসূচি শেষে গুলশানের বাসায় ফিরলেন তারেক রহমান

শনিবার সকালে বাসভবন থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবর জিয়ারত, আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে এনআইডি নিবন্ধনসহ একাধিক কর্মসূচি সম্পন্ন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব কর্মসূচি শেষে দুপুর ২টা ২৫ মিনিটে তিনি গুলশানের নিজ বাসভবনে ফিরে যান।

১৬:০০ ২৭ ডিসেম্বর ২০২৫

ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর বনানী কবরস্থানে ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন। এর আগে তিনি নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করেন এবং একাধিক পারিবারিক ও দলীয় কর্মসূচিতে অংশ নেন।

১৫:৩১ ২৭ ডিসেম্বর ২০২৫

বঙ্গোপসাগরে নৌবাহিনীর মিসাইল ফায়ারিং, নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুশীলন চলাকালে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ওই নির্ধারিত এলাকায় সব ধরনের নৌযান, মাছ ধরার নৌকা ও ট্রলারকে অবস্থান ও চলাচল না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

১৫:০০ ২৭ ডিসেম্বর ২০২৫

মাঠেই হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ

ম্যাচের আগে খেলোয়াড়দের নিয়ে গা গরমের অনুশীলন করাচ্ছিলেন জাকি। হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাঠে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালের পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৪:৪২ ২৭ ডিসেম্বর ২০২৫

গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করলেন রাশেদ খাঁন

তিনি জানান, রাশেদ খাঁন আনুষ্ঠানিকভাবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন।

১৪:২০ ২৭ ডিসেম্বর ২০২৫

ভোটার হলেন তারেক রহমান ও জাইমা 

তিনি বলেন, এরপর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তথ্য সার্ভারে যাচাই করবে। কোনো তথ্যের সঙ্গে মিল না হলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। বিষয়টি আমাদের কারও নিয়ন্ত্রণে নেই। তারা চাইলে আমাদের কাছ থেকে এনআইডি বা স্মার্টকার্ড সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি নিবন্ধনকারীর মোবাইলে এসএমএস পাঠানো হবে, সেখান থেকেও এনআইডি ডাউনলোড করা যাবে।

১৩:৫৮ ২৭ ডিসেম্বর ২০২৫

অবসরে গেলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর জন্ম নেওয়া ড. সৈয়দ রেফাত আহমেদ প্রায় এক বছর সাড়ে চার মাস প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। দেশের উচ্চ আদালতের ইতিহাসে তিনিই প্রথম বিচারক, যিনি হাইকোর্ট বিভাগ থেকে সরাসরি প্রধান বিচারপতির পদে আসীন হয়ে একটি উল্লেখযোগ্য নজির স্থাপন করেন।

১৩:৪১ ২৭ ডিসেম্বর ২০২৫

ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান

তিনি বলেন, “আমরা যতটুকু জেনেছি, তারেক রহমান অনলাইনে ভোটার নিবন্ধনের ফরম পূরণ করেছেন। এখন তাকে সরাসরি এসে আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান দিয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।”

১৩:১৮ ২৭ ডিসেম্বর ২০২৫