News Bangladesh

আগের বছরের চেয়ে এবার স্কুলের ছুটি কমল ১২ দিন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরীক্ষার সময়সূচি মেনে চলতে হবে, পরীক্ষার উত্তরপত্র অন্তত এক বছর সংরক্ষণ করতে হবে। বিদ্যালয় নিজেদের প্রশ্নপত্র তৈরি করবে, অন্য কোনো উৎস থেকে নেওয়া যাবে না। কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন বা সংবর্ধনার জন্য বিদ্যালয় বন্ধ করা যাবে না।

১৮:২৬ ২৮ ডিসেম্বর ২০২৫

জামায়াতের সঙ্গে জোটে যোগ দিল এনসিপি-এলডিপি

জামায়াতের নেতৃত্বাধীন ৮ দলীয় জোট অক্ষুণ্ন থাকবে। এনসিপি কমপক্ষে ৩০টি আসন নিয়ে জোটে যোগ দিচ্ছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন (হাতপাখা) দলের আসন সংখ্যা এনসিপির কাছাকাছিই বলে জানা গেছে। এর আগে তারা ১২০ আসন না হলে জোট ছাড়ার হুমকি দিয়েছিল।

১৮:০২ ২৮ ডিসেম্বর ২০২৫

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নীরব রায়হান বলেন, “ওসমান হাদি বিচারের দাবিতে আমরা নারায়ণগঞ্জবাসী মাঠে নেমেছি। হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।”

১৭:৪২ ২৮ ডিসেম্বর ২০২৫

১০ দিনের মধ্যে হাদি হত্যার তদন্ত প্রতিবেদন জমা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ হত্যা মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে ৬ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, আর ৪ জন সাক্ষী ১৬৪ ধারায় সাক্ষ্য দিয়েছেন। হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, ৫২ রাউন্ড গুলি, ছোরা, মোটরসাইকেল, ভুয়া নম্বর প্লেট, ঘটনাস্থল থেকে উদ্ধার করা গুলির খোসা ও ৫৩টি ব্যাংক অ্যাকাউন্টের মোট ২১৮ কোটি টাকার চেক সহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

১৭:২০ ২৮ ডিসেম্বর ২০২৫

চাকরি হারালেন ৪ সহকারী পুলিশ সুপার

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদেরকে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী চাকরি থেকে অপসারণ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

১৬:৫৭ ২৮ ডিসেম্বর ২০২৫

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত তারেক রহমান

গত ২৭ ডিসেম্বর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে তিনি ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করেন।

১৬:৪৪ ২৮ ডিসেম্বর ২০২৫

চ্যানেল জনপ্রিয় করতে নতুন ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএ বেটা ইনফো জানিয়েছে, গত সপ্তাহে অ্যান্ড্রয়েড সংস্করণে পরীক্ষামূলকভাবে এই সুবিধা চালু করা হয়েছে। পরবর্তীতে আইওএসের কিছু নির্বাচিত বেটা ব্যবহারকারীর জন্যও এটি উন্মুক্ত করা হয়েছে। অর্থাৎ উভয় প্ল্যাটফর্মেই ধাপে ধাপে নতুন সুবিধাটির কার্যকারিতা পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ।

১৬:১২ ২৮ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার শিক্ষক শহিদুলের জামিন

এর আগে শনিবার রাজধানীর শাহবাগ এলাকা থেকে এ কে এম শহিদুল ইসলামকে আটক করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

১৫:৪৫ ২৮ ডিসেম্বর ২০২৫

দেশকে অস্থির করতে পেছনে ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে। কেউ যেন এই নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করতে না পারে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

১৫:২৮ ২৮ ডিসেম্বর ২০২৫

হাদি হত্যায় হামলাকারীর ২ সহযোগী ভারতে আটক

ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামিদের ভারতে পালাতে সহায়তাকারী দুই ভারতীয় নাগরিককে মেঘালয় থেকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে এখন পর্যন্ত ১১ জন গ্রেফতারসহ ২১৮ কোটি টাকার চেক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং দ্রুতই চার্জশিট দেওয়ার প্রস্তুতি চলছে।

১৫:০৮ ২৮ ডিসেম্বর ২০২৫

দেশে ফেরার পর প্রথমবার গুলশান কার্যালয়ে তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে প্রথমবার গুলশান কার্যালয়ে রাজনৈতিক কার্যক্রমে অংশ নিলেন তারেক রহমান। একই দিনে তিনি ঢাকা-১৭ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ার আনুষ্ঠানিক ঘোষণা ও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

১৪:৩২ ২৮ ডিসেম্বর ২০২৫

হাদি হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেফতারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অনির্দিষ্টকাল অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ চলছে। একই দাবিতে আজ ঢাকাসহ সারা দেশের বিভাগীয় শহরগুলোতে একযোগে প্রতিবাদী কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।

১৪:১৮ ২৮ ডিসেম্বর ২০২৫

গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে চলছে জাতীয় নির্বাচন

অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের প্রায় পাঁচ বছর পর মিয়ানমারে তিন ধাপের জাতীয় নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরোধী দলগুলোর অনুপস্থিতি, বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ভোট না হওয়া এবং আন্তর্জাতিক সমালোচনার কারণে এই নির্বাচনকে স্বাধীন ও বিশ্বাসযোগ্য বলা যাচ্ছে না।

১৩:৫২ ২৮ ডিসেম্বর ২০২৫

জোট বিতর্কে এবার এনসিপি থেকে ডা. তাজনুভা জাবীনের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন দল থেকে পদত্যাগ করেছেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। জামায়াতের সঙ্গে জোটের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে ‘পরিকল্পিত’ ও ‘বিশ্বাসভঙ্গ’ আখ্যা দিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

১৩:৩২ ২৮ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র সংগ্রহ

বগুড়া-৬ এর পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে লড়ছেন তারেক রহমান, যার মনোনয়নপত্র আজ সংগ্রহ করা হয়েছে। তারেক রহমানকে সম্মান জানিয়ে আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ ছেড়ে ভোলা-১ আসন থেকে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন।

১৩:১০ ২৮ ডিসেম্বর ২০২৫

হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল ভারতে পলাতক, স্বীকারোক্তি পুলিশের

হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে বলে জানিয়েছে ডিএমপি; এই ঘটনায় ১১ জন গ্রেফতার হয়েছে। তদন্ত শেষে আগামী এক সপ্তাহের মধ্যে মামলার চার্জশিট দাখিল করা হবে এবং গ্রেফতারকৃত ৬ জন ইতিমধ্যে স্বীকারোক্তি দিয়েছে।

১২:৪২ ২৮ ডিসেম্বর ২০২৫

কেরানীগঞ্জে মাদরাসার আড়ালে বোমার কারখানা, মূল হোতার সন্ধানে পুলিশ

কেরানীগঞ্জে মাদ্রাসার আড়ালে বোমা তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ ৪ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল বিস্ফোরক উদ্ধারসহ ৩ নারীকে গ্রেপ্তার করেছে এবং পলাতক জেএমবি সদস্য আল আমিনকে খুঁজছে।

১২:২০ ২৮ ডিসেম্বর ২০২৫

‘জামায়াতের সঙ্গে সমঝোতায় ‘কঠিন মূল্য’ চুকাতে হবে এনসিপিকে’

জামায়াতকে ‘অনির্ভরযোগ্য’ আখ্যা দিয়ে তাদের সঙ্গে জোটবদ্ধ হলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এই সমঝোতার বিরোধিতায় এনসিপিতে তীব্র অভ্যন্তরীণ কোন্দল শুরু হয়েছে, যার ফলে ইতিমধ্যে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদত্যাগ করেছেন এবং ৩০ জন নেতা আহ্বায়ককে চিঠি দিয়েছেন।

১১:৪২ ২৮ ডিসেম্বর ২০২৫

শপথ নিলেন দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

২৬তম প্রধান বিচারপতি হিসেবে বঙ্গভবনে শপথ নিলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী; শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিদায়ী প্রধান বিচারপতি উপস্থিত ছিলেন এবং আজ থেকেই এই নিয়োগ কার্যকর হয়েছে।

১১:০৮ ২৮ ডিসেম্বর ২০২৫

বগুড়ার পাশাপাশি ঢাকা-১৭ আসনেও প্রার্থী তারেক রহমান

বগুড়া-৬ এর পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকে লড়বেন তারেক রহমান, যার জন্য তিনি ইতোমধ্যে ভোটার হওয়ার আবেদন করেছেন। তারেক রহমানকে সম্মান জানিয়ে আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ ছেড়ে ভোলা-১ আসন থেকে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন।

১০:৩৮ ২৮ ডিসেম্বর ২০২৫

দীর্ঘ বিরতির পর সারাদেশে একযোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য দীর্ঘ ১৬ বছর পর আজ (২৮ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। সারাদেশের ৬১১ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে, মানতে হচ্ছে কঠোর নির্দেশনা।

১০:১৪ ২৮ ডিসেম্বর ২০২৫

৮ বিভাগীয় শহরে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার ও ভারতীয় প্রভাবমুক্ত বাংলাদেশের দাবিতে আজ দুপুর ২টা থেকে দেশের আট বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। বিচারের দাবিতে দৃশ্যমান পদক্ষেপ না নিলে প্রধান উপদেষ্টাকেও না মানার হুঁশিয়ারি দিয়ে শাহবাগ থেকে রাজপথে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

০৯:১৫ ২৮ ডিসেম্বর ২০২৫

সাড়ে তিন বছরের পদ্মা সেতুর আয় ২৯৩৬ কোটি টাকা

পদ্মা সেতু চালুর সাড়ে তিন বছরে দুই কোটি ২৯ লাখ যানবাহন থেকে সর্বমোট ২৯৩৬ কোটি টাকা টোল আদায় হয়েছে। রাজস্ব আদায়ে সাফল্যের রেকর্ড গড়লেও ৩০ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের দীর্ঘমেয়াদী ঋণের কিস্তি পরিশোধ এখন বড় চ্যালেঞ্জ।

০৮:৩৬ ২৮ ডিসেম্বর ২০২৫

জামায়াতের সঙ্গে জোট প্রসঙ্গে এনসিপির ৩০ নেতার ‘লাল কার্ড’

জামায়াতের সঙ্গে জোটের গুঞ্জনে এনসিপির ৩০ কেন্দ্রীয় নেতার তীব্র বিরোধ ও আহ্বায়ক নাহিদ ইসলামকে আলটিমেটাম। আদর্শ বিসর্জন দিয়ে সমঝোতা করলে গণ-অভ্যুত্থানের চেতনা ক্ষুণ্ন ও জনসমর্থন হারানোর হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।

২১:৩৪ ২৭ ডিসেম্বর ২০২৫