News Bangladesh

নয়াপল্টনে যাচ্ছেন তারেক রহমান, নিরাপত্তা জোরদার

সোমবার  (২৯ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটক বন্ধ রাখা হয়েছে। এ সময় সীমিত পরিসরে বিএনপির সিনিয়র নেতাদের কার্যালয়ে প্রবেশ করতে দেখা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে কার্যালয়ের সামনে র‍্যাবের একটি ডগ স্কোয়াড টিম মোতায়েন রয়েছে। কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকায় সুইপিং কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

১৪:১৯ ২৯ ডিসেম্বর ২০২৫

‘নির্বাচনকে টার্গেট করে দু-চারটি অস্ত্র ঢুকছে, ধরাও হচ্ছে’

বোমা হামলাগুলো সুষ্ঠু নির্বাচনে কোনো বাধা হয়ে দাঁড়াবে কি না এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট যারা আছে তারা সবসময় বাধা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনাদের সবার সহযোগিতা যদি থাকে তাহলে নির্বাচন সুষ্ঠু এবং উৎসবমুখর হবে

১৩:৫৬ ২৯ ডিসেম্বর ২০২৫

নির্বাচনে অংশ নেওয়ার বাধা কাটল মাহমুদুর রহমান মান্নার

আদালতে মাহমুদুর রহমান মান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, আইনজীবী সৈয়দ মামুন মাহবুব ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। অপরদিকে ইসলামী ব্যাংকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আবদুল কাইয়ুম লিটন।

১৩:৫৫ ২৯ ডিসেম্বর ২০২৫

মেক্সিকোয় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৩

রবিইবার (২৮ ডিসেম্বর) রাজ্যের নিজান্দা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। মেক্সিকোর নৌবাহিনীর দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ট্রেনটিতে ৯ জন ক্রুসহ মোট ২৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহতদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে নিরাপদ আছেন।

১৩:৩২ ২৯ ডিসেম্বর ২০২৫

মনোনয়ন জমা দিয়ে এলাকাবাসীকে আশ্বাস দিলেন মির্জা ফখরুল

তিনি আরও বলেন, নির্বাচিত হলে তিনি ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করা, আর্থ-সামাজিক অবস্থা ও কর্মসংস্থান বৃদ্ধি এবং কৃষকদের সমস্যা সমাধানে বিশেষ গুরুত্ব দেবেন।

১৩:০৬ ২৯ ডিসেম্বর ২০২৫

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

মনোনয়নপত্র জমা দেওয়ার পর আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, “দীর্ঘ ১৭ বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে রাখা হয়েছে। তাকে অত্যাচার-নিপীড়ন করা হয়েছে। আমরা আপনাদের সবার কাছে তার জন্য দোয়া চাই।”

১২:৩৯ ২৯ ডিসেম্বর ২০২৫

৯০ হাজার ভক্ত নিয়ে শেষ সিনেমার গান প্রকাশ করলেন থালাপাতি বিজয়

বিজয় বলেন, “শ্রীলঙ্কার পর বিশ্বের অন্যতম বড় তামিল জনগোষ্ঠী মালয়েশিয়ায় রয়েছে। আপনারা আমার জন্য দাঁড়িয়েছেন, এ ঋণ শোধ করতে আমি আগামী ৩০-৩৩ বছর আপনাদের পাশে থাকব।” তিনি আরও জানান, ভক্তদের প্রতি দায়বদ্ধতা থেকেই সিনেমা ছেড়ে রাজনীতিতে নামার সিদ্ধান্ত নিয়েছেন।

১২:১০ ২৯ ডিসেম্বর ২০২৫

অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অব ফেমে যুক্ত হলেন ব্রেট লি

ব্রেট লি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ১৬১.১ কিমি/ঘণ্টার বোলিং করেছেন। ১৯৯৯ সালে অভিষেকের পর তিনি টেস্টে ৭৬ ম্যাচে ৩১০ উইকেট, ২২১ ওয়ানডেতে ৩৮০ উইকেট এবং ২৫ টি-টোয়েন্টি ম্যাচে ২৮ উইকেট শিকার করেন।

১১:৪৩ ২৯ ডিসেম্বর ২০২৫

‘প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলি হতে হবে’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সীমান্তে চোরাকারবারি ও অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। সীমান্তের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।”

১১:২০ ২৯ ডিসেম্বর ২০২৫

নাহিদ ইসলামরা মানুষের আবেগ নিয়ে প্রতারণা করছেন: কাদের

তিনি লিখেছেন, “আগস্টের ৫ তারিখ রাতে জামায়াত নেতার বাসায় মিটিং দিয়ে যেই প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা আজকে এসে পূর্ণতা পেয়েছে। এই দীর্ঘ প্রক্রিয়ায় যারা নিরলস পরিশ্রম করেছেন, তাদের অভিনন্দন। তবে নাহিদ ইসলাম ও তাঁর দলের নেতারা মানুষের আবেগ নিয়ে এভাবে প্রতারণা না করলেও পারতেন।”

১০:৪৯ ২৯ ডিসেম্বর ২০২৫

জিমেইলে ঠিকানা পরিবর্তনের নতুন ফিচার আনল গুগল

প্রাথমিকভাবে এই সুবিধা কাস্টম ডোমেইন ব্যবহারকারীদের জন্য চালু হলেও গুগল জানিয়েছে, সাধারণ ব্যবহারকারীরাও পর্যায়ক্রমে এটি ব্যবহার করতে পারবেন। তবে বিশ্বজুড়ে সব ব্যবহারকারীর জন্য কবে নাগাদ এটি উন্মুক্ত হবে, সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

১০:২০ ২৯ ডিসেম্বর ২০২৫

এনসিপির সব কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন নুসরাত তাবাসসুম

নুসরাত তাবাসসুম বলেন, “আমি নিজেকে প্রাথমিকভাবে নির্বাচনকালীন সময়ে পার্টির সব কার্যক্রম থেকে নিষ্ক্রিয় করছি এবং পরিস্থিতি পুনর্বিবেচনার পর যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি।”

০৯:৪৮ ২৯ ডিসেম্বর ২০২৫

সোনার দামে নতুন রেকর্ড

বাজুস আরও জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

০৯:২৫ ২৯ ডিসেম্বর ২০২৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাক দুর্ঘটনায় আহত ৯

আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আহতদের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

০৯:০৬ ২৯ ডিসেম্বর ২০২৫

বৃহত্তর ঐক্যের প্রয়োজনে জামায়াতের সঙ্গে এনসিপির জোটের সিদ্ধান্ত: নাহিদ

নাহিদ ইসলাম বলেন, জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে যেসব আসনে এনসিপির প্রার্থী থাকবে, তারাই মনোনয়নপত্র জমা দেবেন। সারাদেশে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবো। যেখানে এনসিপির প্রার্থী থাকবে না, সেখানে সমঝোতাভুক্ত অন্যান্য দলের প্রার্থীদের পক্ষে এনসিপি ও সহযোগী সংগঠনগুলো ক্যাম্পেইন করবে।

০৮:৪০ ২৯ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়া ও তারেক রহমান মনোনয়ন জমা দেবেন সোমবার

একই দিন দুপুর ১২টায় বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে এবং বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত এ কার্যক্রমে নেতৃত্ব দেবেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

০৮:১৯ ২৯ ডিসেম্বর ২০২৫

২৭ দিনে প্রবাসী আয় এলো ২৭৫ কোটি ডলার

সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে ডিসেম্বর শেষে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে, যা দেশের বৈদেশিক মুদ্রাবাজারে একটি শক্ত ভিত্তি তৈরি করবে।

২২:০০ ২৮ ডিসেম্বর ২০২৫

এনসিপিতে যোগ দিচ্ছেন না মাহফুজ আলম

তিনি লেখেন, নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবেলা, রিকনসিলিয়েশন এবং দায়-দরদের সমাজ গঠনের মতো বিষয়গুলো তিনি বারবার তুলে ধরেছেন। এসব অবস্থান তার সহযোদ্ধারাও বিভিন্ন সময়ে এনসিপি ও নাগরিক কমিটি থেকে বলেছেন। তবে বাস্তবে এসব ধারণ করা হয়নি বলেই তিনি মনে করেন।

২১:৪১ ২৮ ডিসেম্বর ২০২৫

মনোনয়নপত্রে স্বাক্ষর করলেন তারেক রহমান

এর আগে রবিবার সকালে ঢাকা-১৭ আসনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

২১:১৯ ২৮ ডিসেম্বর ২০২৫

আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে হিরো আলম বলেন, `আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছি। তবে এবার স্বতন্ত্র নয়, রাজনৈতিক দলের অধীনেই নির্বাচন করব এমন পরিকল্পনা ছিল।`

২০:৪৭ ২৮ ডিসেম্বর ২০২৫

জামায়াতের মহাসমাবেশ স্থগিত

রবিবার (২৮ ডিসেম্বর) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে জানান, দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় মহাসমাবেশটি স্থগিত করা হলো।

২০:২৩ ২৮ ডিসেম্বর ২০২৫

সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাইবার নিরাপত্তা জোরদার করার নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা বলেন, `নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করতে আমাদের তথ্য-প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধকে কঠোরভাবে মোকাবিলা করতে হবে। নাগরিক সেবা অনলাইনে সুরক্ষিত রাখার জন্য সাইবার নিরাপত্তা জোরদার করা জরুরি।`

১৯:৫২ ২৮ ডিসেম্বর ২০২৫

ভারতের মন্তব্য প্রত্যাখ্যান করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, ভারতের বিভিন্ন অংশে বিচ্ছিন্ন অপরাধমূলক ঘটনাগুলোকে হিন্দুদের ওপর পদ্ধতিগত নির্যাতন হিসেবে চিত্রিত করার চেষ্টা করা হচ্ছে, যা বাংলাদেশবিরোধী মনোভাব প্রচারের একটি পদ্ধতিগত প্রচেষ্টা। পাশাপাশি বলা হয়েছে, মুখপাত্রের উদ্ধৃতিতে উল্লেখিত একজন তালিকাভুক্ত অপরাধী ইতিমধ্যে মারা গেছেন, এবং তার সঙ্গে ঘটানো অপরাধকে সংখ্যালঘুদের আচরণের সঙ্গে মিলিয়ে দেখানো বিভ্রান্তিকর।

১৯:২৪ ২৮ ডিসেম্বর ২০২৫

মার্কেটিং অফিসার নেবে মেরী স্টোপস

প্রতিষ্ঠানটি ‘মার্কেটিং অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ ডিসেম্বর। 

১৯:০১ ২৮ ডিসেম্বর ২০২৫