News Bangladesh

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের শোক

চিঠিতে তিনি বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেছেন, যিনি চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে সক্রিয়ভাবে সমর্থন রেখেছেন। প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি বন্ধুত্ব, সমতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সমন্বিত সহযোগিতা অংশীদারিত্ব প্রতিষ্ঠা করেন।

১১:৩৮ ৩০ ডিসেম্বর ২০২৫

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১১:২১ ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো: ফখরুল

ফখরুল বলেন, এই সংবাদ নিয়ে আপনাদের সামনে আসতে হবে, ভাবিনি। আমরা আশা করছিলাম আগের মতো তিনি সুস্থ হয়ে উঠবেন। আজ ভোর ৬টায় আমাদের গণতন্ত্রের মা আমাদের ছেড়ে চলে গেছেন। এই ক্ষতি জাতি পূরণ করতে পারবে না।

১০:৫১ ৩০ ডিসেম্বর ২০২৫

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক, থাকছেন ফখরুল

উল্লেখ্য, আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের শাসনামলে খালেদা জিয়া কারাভোগের পাশাপাশি চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। ধীরে ধীরে তার স্বাস্থ্য অবনতি হয়; হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ নানা শারীরিক জটিলতা দেখা দেয়।

১০:৩৩ ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের শোক ঘোষণা

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, গণতন্ত্রের মা, বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে অবিসংবাদিত নেত্রী, মানুষের নাগরিক স্বাধীনতা ও বাকস্বাধীনতা রক্ষায় আপসহীন কিংবদন্তীতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন।

১০:১২ ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

ড. ইউনূস বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, অবদান এবং জনগণের আবেগের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসেই তাকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছিল।

০৯:৫১ ৩০ ডিসেম্বর ২০২৫

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের এক বিবৃতির বরাতে সংবাদমাধ্যমটি জানায়, সোমবার রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নভগোরোদে অবস্থিত পুতিনের সরকারি বাসভবন লক্ষ্য করে ৯১টি বিস্ফোরকবাহী দূরপাল্লার ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনীয় বাহিনী। তবে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলার আগেই সব ড্রোন প্রতিহত করতে সক্ষম হয় বলে দাবি করেন তিনি।

০৯:৩২ ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার জানাজা বুধবার: সালাহউদ্দিন 

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন। শেষ দিকে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে।

০৯:১১ ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন: জামায়াত আমির

মঙ্গলবার সকাল ৭টার পর নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর রহম করুন, তাকে ক্ষমা করুন এবং প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার আপনজন, প্রিয়জন ও সহকর্মীদের মহান আল্লাহ সবরে জামিল দান করুন। আমিন।”

০৮:৫৭ ৩০ ডিসেম্বর ২০২৫

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

মৃত্যুর সময় হাসপাতালে উপস্থিত ছিলেন তার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, নাতনি জাহিয়া রহমান ও জাফিয়া রহমান, ছোট ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা, প্রয়াত সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার, মেজ বোন সেলিনা ইসলামসহ পরিবারের সদস্যরা। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

০৮:২৬ ৩০ ডিসেম্বর ২০২৫

মৃত ঘোষণার সময় তারেক রহমানসহ খালেদা জিয়ার পাশে ছিলেন যারা

এতে আরও জানানো হয়, মৃত্যুর সময় হাসপাতালে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের স্ত্রী শার্মিলী রহমান সিঁথি, ছোট ভাই শামীম এসকান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

০৮:২০ ৩০ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই

আশির দশকে সামরিক স্বৈরশাসক এইচ এম এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি লাভ করেন। এই সময় তাকে একাধিকবার আটক ও গৃহবন্দী করা হয়।

০৮:০১ ৩০ ডিসেম্বর ২০২৫

এক ডেপুটি ও তিন সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি

একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি দিয়েছে সরকার।

এরা হলেন— ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলম শিমুল, সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল, মো. আইয়ুব আলী ও

২০:০৩ ২৯ ডিসেম্বর ২০২৫

এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

জুলাই গণ-অভ্যুত্থানে সামনের সারিতে নেতৃত্ব দেওয়া আসিফ মাহমুদ ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের দিন থেকেই সরকারে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। সব মিলিয়ে ১৫ মাস তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন

১৮:৩৩ ২৯ ডিসেম্বর ২০২৫

মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানো হবে না: ইসি সচিব

দল ও প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। বিকেল পাঁচটা পর্যন্ত সারাদেশের আঞ্চলিক ও জেলা নির্বাচন কার্যালয়গুলোতে রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন

১৮:২১ ২৯ ডিসেম্বর ২০২৫

নির্বাচনে অংশ নেবেন না মাহফুজ আলম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার (২৯ ডিসেম্বর) বিবিসি বাংলাকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবিসি বাংলাকে মাহফুজ আলম বলেন, ‘আমি তো শুরু

১৮:১৪ ২৯ ডিসেম্বর ২০২৫

আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’: প্রধান উপদেষ্টা

এসময় প্রধান উপদেষ্টা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে

১৮:০২ ২৯ ডিসেম্বর ২০২৫

হাদির ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ (রমনা-মতিঝিল) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২৯ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের পক্ষ থেকে মনোনয়ন ফরম

১৬:৫২ ২৯ ডিসেম্বর ২০২৫

মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

এর আগে, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রবিবার (২৮ ডিসেম্বর) প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ সারেন তারেক রহমান। আজ তিনি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সাংগঠনিক কাজে অংশ নেবেন

১৬:৪৭ ২৯ ডিসেম্বর ২০২৫

কুড়িগ্রামে ৬ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার মোঃ শুকুর আলী, আব্দুল মালেক, কুড়িগ্রাম সদর উপজেলা মোঃ আব্দুল হাই সরকার, মোঃ নছর উদ্দিন, উলিপুর উপজেলার মোঃ হাবিবুর রহমান ও নাগেশ্বরী উপজেলার মোঃ খবির আলী

১৬:৪২ ২৯ ডিসেম্বর ২০২৫

মাইলস্টোনে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে চায় সরকার

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহতদের পরিবারকে সর্বোচ্চ এক কোটি টাকা ও আহতদের জন্য সর্বোচ্চ ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ প্যাকেজ চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। এ সংক্রান্ত প্রস্তাব অন্তর্বর্তী সরকারের আন্তঃমন্ত্রণালয় সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে

১৬:১৬ ২৯ ডিসেম্বর ২০২৫

রাতে বাড়তে পারে শীত, কোথাও কোথাও ঘন কুয়াশার আভাস

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কিছু এলাকায় দুপুর পর্যন্ত কুয়াশা অব্যাহত থাকতে পারে।

১৫:০১ ২৯ ডিসেম্বর ২০২৫

প্রবাসী ভোটারদের কাছে পৌঁছল সাড়ে ৩ লাখের বেশি ব্যালট

তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরে ইন-কান্ট্রি পোস্টাল ভোটের নিবন্ধনের সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে। সরকারি চাকরিজীবী, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের মিলিয়ে এ সংখ্যা ১০ লাখে পৌঁছাতে পারে। পাশাপাশি প্রবাসী ভোটারের নিবন্ধন সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে যেতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

১৪:৪২ ২৯ ডিসেম্বর ২০২৫

পলিথিন ব্যাগ ব্যবহার করা যাবে না বাণিজ্য মেলায় 

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে ত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এ উপলক্ষে সোমবার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এ সম্মেলন আয়োজন করা হয়। যেখানে এ তথ্য জানান বাণিজ্য সচিব

১৪:২৬ ২৯ ডিসেম্বর ২০২৫