News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০০, ২৭ ডিসেম্বর ২০২৫

দিনভর কর্মসূচি শেষে গুলশানের বাসায় ফিরলেন তারেক রহমান

দিনভর কর্মসূচি শেষে গুলশানের বাসায় ফিরলেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটে গুলশানের নিজ বাসভবনে প্রবেশ করেছেন। সকাল থেকে ধারাবাহিক কর্মসূচি সম্পন্ন করে তিনি বাসায় ফেরেন।

এদিন সকালে ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন থেকে বের হন তারেক রহমান। এরপর ১১টার কিছু পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি এবং শহিদ ওসমান হাদির কবর জিয়ারত করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ খান, প্রো-ভিসি মামুন আহমেদ, বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও খায়রুল কবির খোকন। এছাড়া উপস্থিত ছিলেন দলের শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওবায়েদুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, তারেক রহমানের এপিএস মিয়া নূর উদ্দিন অপু, বিশেষ সহকারী আতিকুর রহমান রুমনসহ দলীয় নেতাকর্মীরা।

কবর জিয়ারত শেষে তারেক রহমান সরাসরি আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যান। সেখানে দুপুর ১টা ১০ মিনিটে তিনি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

নির্বাচন ভবন থেকে বের হয়ে তিনি যান বনানী কবরস্থানে, যেখানে ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন। সেখানে ফাতেহা পাঠ ও মোনাজাত শেষে তিনি পাশের বনানী সামরিক কবরস্থানে শ্বশুর রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন এবং দোয়া করেন।

সব কর্মসূচি শেষ করে দুপুর ২টা ২৫ মিনিটে তারেক রহমান গাড়িবহরসহ গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে প্রবেশ করেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়