News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪১, ২৭ ডিসেম্বর ২০২৫

হাদির সমাধিস্থলে পৌঁছেছেন তারেক রহমান

হাদির সমাধিস্থলে পৌঁছেছেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে তার সমাধিস্থলে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে শাহবাগে অবস্থান নিয়েছেন ছাত্রদলের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। স্লোগানে স্লোগানে উজ্জীবিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় শাহবাগে এমন দৃশ্য দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল নেতা সোহেল রহমান জানান, “আমাদের নেতা আজ শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসছেন। আমরা নেতাকে স্বাগত জানাবো।”

এদিকে, শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষ্যে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ।

আরও পড়ুন: ওসমান হাদির কবর জিয়ারতসহ আজ যেসব কর্মসূচি তারেক রহমানের

 শনিবার (২৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়, “আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ হাদির কবর জিয়ারত উপলক্ষে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে। দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহীদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়