News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০০, ২৬ ডিসেম্বর ২০২৫

৩০০ ফিট এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে বিএনপি

৩০০ ফিট এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে বিএনপি

ছবি: সংগৃহীত

রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে পরিচ্ছন্নতা কার্যক্রমে নেমেছে দলটি। এ কাজে ১৬টি গাড়ি ও ৩৫০ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ করা হয়েছে। একইসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরাও এ কার্যক্রমে অংশ নিচ্ছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এয়ারপোর্ট এলাকা থেকে কাঞ্চন ব্রিজ হয়ে কুড়িল বিশ্বরোড পর্যন্ত দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলবে। পাশাপাশি আগামীকাল (শনিবার) দলটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হবে।

আরও পড়ুন: আজ বাবার কবর জিয়ারত ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান

পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব এই উদ্যোগে অংশগ্রহণকারী সব নেতাকর্মী, সমর্থক ও স্বেচ্ছাসেবকদের প্রতি আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আমিনুল হক।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়